শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ইউক্রেনে নতুন মার্কিন রাষ্ট্রদূত রুশভাষী ব্রিজেট

    জাগো কণ্ঠ ডেস্ক

    ২৬ এপ্রিল, ২০২২ ১০:৫৩ পূর্বাহ্ন

    ইউক্রেনে নতুন মার্কিন রাষ্ট্রদূত রুশভাষী ব্রিজেট

    ইউক্রেনে নতুন মার্কিন রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউস জানিয়েছে, অভিজ্ঞ কূটনীতিক ব্রিজেট ব্রিংককে ওই পদে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

    রয়টার্স জানিয়েছে, তিন বছর ধরে পদটি শূন্য ছিল। রাশিয়ার হামলার কবলে থাকা ইউক্রেনকে সুরক্ষা দেওয়ার অংশ হিসেবেই নতুন রাষ্ট্রদূত নিয়োগ দেওয়া হচ্ছে।


    বর্তমানে স্লোভাকিয়ায় মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন ব্রিজেট ব্রিংক। ২৫ বছর ধরে কূটনীতিকের কাজ করে আসছেন তিনি। উজবেকিস্তান ও জর্জিয়াতেও রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

    জানা গেছে, মার্কিন পররাষ্ট্র দপ্তর এবং হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের বেশ কয়েকটি ঊর্ধ্বতন পদে কাজ করেছেন তিনি।

    মিশিগানের বাসিন্দা হলেও ব্রিংক রুশ ভাষায় কথা বলেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, দীর্ঘ দিনের অভিজ্ঞতার কারণে তিনি ইউক্রেনে এই মুহূর্তের জন্য অনন্যভাবে উপযুক্ত হয়ে উঠেছেন।

    জো বাইডেনের দেওয়া নিয়োগে অবশ্য সিনেটের অনুমোদনের প্রয়োজন হবে। ডেমোক্র্যাট এবং রিপাবলিকান সিনেট সহযোগীরা জানিয়েছেন, ব্রিংকের নতুন নিয়োগ অনুমোদনে কোনো সমস্যা হবে না।




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ২৬ এপ্রিল, ২০২২ ১০:৫৩ পূর্বাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ২৬ এপ্রিল, ২০২২ ১০:৫৩ পূর্বাহ্ন