শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • রাইসিনা ডায়ালগে অংশ নিতে ভারতে আইসিটি প্রতিমন্ত্রী পলক

    নিজস্ব প্রতিবেদক

    ২৬ এপ্রিল, ২০২২ ০৯:১৩ পূর্বাহ্ন

    রাইসিনা ডায়ালগে অংশ নিতে ভারতে আইসিটি প্রতিমন্ত্রী পলক

    ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া রাইসিনা ডায়ালগে অংশ নিতে সোমবার ঢাকা ছেড়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ২৫-২৭ এপ্রিল নয়াদিল্লির তাজ প্যালেসে এ ডায়ালগ অনুষ্ঠিত হচ্ছে। প্যানেল আলোচনায় স্পিকার হিসেবে অংশ নিয়ে দুটি প্রবন্ধ উপস্থাপন করবেন প্রতিমন্ত্রী পলক।

    সূত্রমতে, রাইসিনা ডায়ালগ হচ্ছে একটি বহুপক্ষীয় ফ্ল্যাগশিপ সম্মেলন। আন্তর্জাতিক ভূ-রাজনীতি ও ভূ-অর্থনীতির বিষয়ে ২০১৬ সাল থেকে প্রতি বছর ভারতের নয়াদিল্লিতে এ ডায়ালগ অনুষ্ঠিত হচ্ছে। ডায়ালগে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, মন্ত্রী, বেসরকারি খাতের প্রধান নির্বাহী ও স্থানীয় সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন বৈশ্বিক নীতিনির্ধারকরা অংশ নেন।

    সোমবার (২৫ এপ্রিল) নয়াদিল্লিতে সপ্তমবারের মতো তিনদিনব্যাপী রাইসিনা ডায়ালগ শুরু হয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ডায়ালগের উদ্বোধন করেন। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেয়েন। সম্মেলনে সুইডেনের সাবেক প্রধানমন্ত্রী কার্ল বিল্ডট, কানাডার সাবেক প্রধানমন্ত্রী স্টিফেন হারপার, মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ ও অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যাবটের অংশ নেয়ার কথা রয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ও মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ শহীদের রেকর্ড করা একটি ভাষণও সেখানে শোনানো হবে।

    ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে এবারের সম্মেলনে শতাধিক দেশের বহুপক্ষীয় সংস্থার ২১০ জনের বেশি বক্তা অংশ নেবেন। এতে শতাধিক সেশনের ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এ সম্মেলনে অংশ নিচ্ছেন।

    জানা গেছে, এ সফরে আইসিটি প্রতিমন্ত্রী ভারতের ইলেকট্রনিকস ও তথ্যপ্রযুক্তি (এমইআইটি) মন্ত্রী এবং ন্যাশনাল পেমেন্ট করপোরেশন অব ইন্ডিয়ার (এনপিসিআই) ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। বাংলাদেশ ও ভারতের মধ্যে আইটিঅ্যান্ডই (তথ্যপ্রযুক্তি ও ইলেকট্রনিকস) ও সাইবার নিরাপত্তায় সহযোগিতা বিষয়ে সম্প্রসারিত সমঝোতা স্মারক সই হবে। এছাড়া ২৮-২৯ এপ্রিল আগরতলায় অনুষ্ঠিত হতে যাওয়া ‘বাংলাদেশ-ভারত আইটি সামিট ২০২২’-এ অংশগ্রহণ এবং ত্রিপুরা হাই-টেক পার্ক পরিদর্শন এবং ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রীদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে পলকের। ৩০ এপ্রিল প্রতিমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

    এদিকে রাইসিনা ডায়ালগে যোগ দেয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে সফর বাতিল করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। শারীরিক অসুস্থতার কারণে তিনি নয়াদিল্লি সফর বাতিল করেছেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ২৬ এপ্রিল, ২০২২ ০৯:১৩ পূর্বাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ২৬ এপ্রিল, ২০২২ ০৯:১৩ পূর্বাহ্ন