শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ইউক্রেনে নিহত রুশ সেনার অন্তেষ্টিক্রিয়া

    জাগো কণ্ঠ ডেস্ক

    ১৩ এপ্রিল, ২০২২ ০১:৫০ অপরাহ্ন

    ইউক্রেনে নিহত রুশ সেনার অন্তেষ্টিক্রিয়া

    শিশুর মতো মুখ, ২০ বছরের নিকিতা অ্যাভরভের। ইউক্রেনে রাশিয়ান ট্যাঙ্কে গানার হিসাবে দায়িত্ব পালনকালে মারা যান। মঙ্গলবার তার অন্ত্যেষ্টিক্রিয়ায় যারা অংশ নিয়েছেন, তারা অ্যাভরভের প্রশংসা করে বলেছেন, নি:সন্দেহে তিনি একটি ভাল করণে, তার পিতৃৃভূমি রাশিয়ার জন্য প্রাণ দিয়েছেন।

    সেন্ট পিটার্সবার্গ থেকে ১৫০ কিলোমিটার (৯৩ মাইল) দক্ষিণে ছোট শহর লুগায়  পারিবারিক বাসার সামনে অ্যাভরভের পুষ্পস্তবক বেষ্টিত কফিন রাখা হয়, পাশেই তার পদাতিক ডিভিশনের পতাকা উড়ছিল। অ্যভরভের শেষ বিদায় অনুষ্ঠানে প্রায় ৬০ জন  সৈনিক সারিবদ্ধ হয়ে তাঁকে শ্রদ্ধা জানায়, যাদের জন্ম হয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ২০০০ সালে ক্ষমতায় আসার পর।

    শোকার্তরা এ সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং আফগানিস্তানে নিহত সৈন্যদের স্মরণে স্মৃতি সৌধের শিখা চিরন্তনীতে শ্রদ্ধা জানান।
    পশমী হ্যাট পড়া ৫ জন সৈন্য এবং তাদের কমান্ডিং অফিসার ব্যান্ডের শোকধ্বনির মধ্যে কফিন সমাধি স্থলে নিয়ে যায়, এ সময় বন্দুক থেকে ফাঁকা গুলি ছুড়ে তার প্রতি শ্রদ্ধা জানানো হয়।

    ৩০ হাজার লোকের এই শহরটির লোকদের মধ্যে প্রতিবেশী ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার রক্তাক্ত হামলা সম্পর্কে খুব কমই ধারণা রয়েছে। এই অভিযানে রুশ  বাহিনী ইউক্রেন বাহিনীর প্রচন্ড প্রতিরোধের মুখোমুখি হয়।

    কিছু গাড়িতে জেড অক্ষর লেখা স্টিকার বহন করছে, যা রাশিয়ার অভিযানে দেশপ্রেমিকের প্রতীক ধারণ করছে।
    স্থানীয় কর্তৃপক্ষ জানায়, অ্যাভরভ ছিলেন একজন গানার, ট্যাঙ্কে তিনি অস্ত্র লোড করতেন। তিনি মার্চের শেষের দিকে পূর্ব-ইউক্রেনের একটি ছোট শহর ইজিয়ামে মারা যান।




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ১৩ এপ্রিল, ২০২২ ০১:৫০ অপরাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ১৩ এপ্রিল, ২০২২ ০১:৫০ অপরাহ্ন