শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ইসরায়েলে ফের বন্দুক হামলায় নিহত ২

    জাগো কণ্ঠ ডেস্ক

    ৮ এপ্রিল, ২০২২ ০৯:২১ পূর্বাহ্ন

     ইসরায়েলে ফের বন্দুক হামলায় নিহত ২

    ইসরায়েলের তেল আবিবে আবারও বন্দুকধারীর হামলায় দুইজন নিহত ও অন্তত আটজন আহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (৭ এপ্রিল) এ হামলার ঘটনা ঘটে। সম্প্রতি বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটলো দেশটিতে।

    সর্বশেষ হামলার কয়েক ঘণ্টা পরও সন্দেহভাজন বন্দুকধারীকে আটক করতে পারেনি ইসরায়েলি পুলিশ। হামলাকারীকে আটক করতে শত শত ইসরায়েলি পুলিশ, ক্যানাইন ইউনিট এবং সেনাবাহিনীর বিশেষ বাহিনী তেল আবিবে ব্যাপকভাবে অভিযান চালাচ্ছে। ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকাগুলোতেও অনুসন্ধান চালানো হচ্ছে বলে জানা গেছে।

     

    তেল আবিবের পুলিশ কমান্ডার আমিচাই এশেদ জানান, বন্দুকধারী ওই ব্যক্তি রাত ৯টার দিকে একটি জনাকীর্ণ বারে গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে সটকে পড়ে। ঘটনাস্থলের আশপাশের থাকতে পারেন ওই হামলাকারী বলে ধারণা তাদের।

    সম্প্রতি ইসরায়েলে বন্দুকধারীদের হামলা বেড়ে গেছে। স্থানীয় সময় মঙ্গলবার (২৯ মার্চ) ইসরায়েলের তেল আবিবের পূর্বে বেনি ব্র্যাকে বন্দুকধারীর হামলায় অন্তত পাঁচজন নিহত হন। দেশটির উত্তরাঞ্চলের একটি শহরে বন্দুকধারীদের হামলায় দুইজন নিহত হন স্থানীয় সময় রোববার (২৮ মার্চ)। এ ঘটনার পাঁচ দিন আগে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের শহর বীরশেবায় হামলায় চার ইসরায়েলি নাগরিক নিহত হন এবং আহত হন আরও বেশ কয়েকজন। পরে ওই দুই হামলার ঘটনার দায় স্বীকার করে ইসলামি জঙ্গি গোষ্ঠী (আইএস)।

     




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ৮ এপ্রিল, ২০২২ ০৯:২১ পূর্বাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ৮ এপ্রিল, ২০২২ ০৯:২১ পূর্বাহ্ন