শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • প্লেনের টিকিটের দাম বাড়তে পারে

    জাগো কণ্ঠ ডেস্ক

    ২০ মার্চ, ২০২২ ০৮:৫২ পূর্বাহ্ন

    প্লেনের টিকিটের দাম বাড়তে পারে

    জ্বালানি তেলের চড়া দামের কারণে প্লেনের টিকিটের দাম ১০ শতাংশের বেশি বাড়তে পারে। তবে এটি কোন পর্যায়ে পৌঁছাবে তা নির্ভর করছে মূলত তেলের দাম কোথায় স্থির হয় তার ওপর। বিশ্বের অন্যতম বৃহত্তম আকাশ পরিবহন সংস্থা ডেল্টা এয়ারলাইনসের প্রধান নির্বাহী এড বাস্তিয়ান এসব কথবলেছেন া। খবর বিবিসির।


    রাশিয়া ইউক্রেন আক্রমণের পর সৃষ্ট অস্থিরতায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম স¤প্রতি ১৪ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে দেখা গেছে। মাঝে কিছুটা কমলেও গত বৃহস্পতিবার ১৭ মার্চ আবারও তা ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপর উঠেছে। জেট ফুয়েলের বাড়তি দামের কারণে এরই মধ্যে টিকিটের ওপর সারচার্জ বসিয়েছে এমিরেটস, জাপান এয়ারলাইন, এয়ারএশিয়ার মতো বড় উড়োজাহাজ সংস্থাগুলো।


    করোনাভাইরাস মহামারির আগে ২০১৯ সালে ডেল্টা এয়ারলাইনে চড়েছিলেন প্রায় ২০ কোটি গ্রাহক। ওই বছর যাত্রী সংখ্যার দিক থেকে তারা ছিল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আকাশ পরিবহন সংস্থা।


    ডেল্টার প্রধান নির্বাহী বিবিসি’কে বলেন, জ্বালানির মূল্যবৃদ্ধিতে যুক্তরাষ্ট্রে অভ্যন্তরীণ ফ্লাইটের একেকটি টিকিটে খরচ বেশি পড়বে সম্ভবত ২৫ ডলারের মতো, যা তেলের বাড়তি দামের ৫ থেকে ১০ শতাংশের মধ্যে। তবে আন্তর্জাতিক ফ্লাইটে এর পরিমাণ আরও বেশি হবে। জ্বালানি খরচ পোষাতে মার্কিন এই এয়ারলাইনটি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ফ্লাইটে টিকিটের দাম বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক ফ্লাইটের টিকিটে সারচার্জ বসানোর পরিকল্পনা করছে।


    ইউরোপের বৃহত্তম আকাশ পরিবহন সংস্থা রায়ানএয়ারের প্রধান নির্বাহী মাইকেল ও’লেরিও মনে করছেন, তেলের দামে ঊর্ধ্বগতির কারণে এবারের গ্রীষ্মে প্লেন ভাড়াও বাড়তে পারে। এয়ারলাইনগুলোর কাছে জ্বালানি হচ্ছে খরচের অন্যতম প্রধান কারণ। অনেক এয়ারলাইন মূল্যবৃদ্ধির এই সমস্যা থেকে বাঁচতে আগাম তেল কিনে রাখে। স¤প্রতি ইজিজেট এবং ব্রিটিশ এয়ারওয়েজ জানিয়েছে, তারা এ বছর তাদের জ্বালানি চাহিদার প্রায় ৬০ শতাংশই কিনে রেখেছে।

     




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ২০ মার্চ, ২০২২ ০৮:৫২ পূর্বাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ২০ মার্চ, ২০২২ ০৮:৫২ পূর্বাহ্ন