শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • নরওয়েতে মার্কিন সেনাবাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্ত

    নিজস্ব প্রতিবেদক

    ১৯ মার্চ, ২০২২ ১০:২৪ পূর্বাহ্ন

    নরওয়েতে মার্কিন সেনাবাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্ত

    নরওয়েতে পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোর প্রশিক্ষণ চলাকালে মার্কিন সেনাবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। ওই বিমানের আরোহীদের কোনো খোঁজ এখনও পাওয়া যায়নি।

    শুক্রবার নরওয়ের উত্তরাঞ্চলে এ ঘটনা ঘটেছে বলে বার্তাসংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছে দেশটির উদ্ধারকারী বাহিনী জয়েন্ট রেসকিউ কো অর্ডিশন সেন্টার (জেআরসিসিসি) ও নরওয়ে পুলিশ।


    বিধ্বস্ত হওয়া উড়োজাহাজটির নাম এমভি ২২বি অসপ্রে। ধসে পড়ার আগে ‘কোল্ড রেসপন্স’ নামে ন্যাটোর একটি সামরিক মহড়ায় অংশ নিয়েছিল যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর মেরিন শাখার নামে নিবন্ধিত এই উড়োজাহাজটি। ওই সময় চার জন আরোহী ছিলেন বিমানটিতে।

    বিধ্বস্ত হওয়ার আগে জরুরি সংকেত পাঠিয়েছিল এমভি ২২ বি অসপ্রে। সেই সংকেত অনুসরণ করে একটি উদ্ধারকারী হেলিকপ্টার ও নরওয়েজীয় সেনাবাহিনীর একটি ওরিয়ন বিমান উত্তরাঞ্চলীয় উপকূলে মার্কিন উড়োজাহাজটির সন্ধান শুরু করে।

    নরওয়ের আইনশৃঙ্খলা বাহিনী নর্ডল্যান্ড পুলিশের চিফ অব স্টাফ বেন্ট এইলার্টসেন বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, ‘আমাদের বলা হয়েছিল বিমানটিতে ৪ জন আরোহী রয়েছেন। ইতোমধ্যে আমরা সেটির ধ্বংসাবশেষের সন্ধান পেয়েছি, কিন্তু আরোহীদের কোনো খোঁজ এখন পর্যন্ত পাওয়া যায়নি।

    দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে উদ্ধারকারী হেলিকপ্টার ও বিমান দুর্ঘটনাস্থলে নামতে পারে নি উল্লেখ করে রয়টার্সকে এইলার্টসেন বলেন, ‘অন্ধকার, খারাপ আবহাওয়া ও তুষারপাতের কারণে ঘটনাস্থলে উদ্ধারকারী বাহিনীর বিমান নামতে পারেনি।’




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ১৯ মার্চ, ২০২২ ১০:২৪ পূর্বাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ১৯ মার্চ, ২০২২ ১০:২৪ পূর্বাহ্ন