শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • রুশ বাহিনী এখন কিয়েভের কাছাকাছি

    জাগো কণ্ঠ ডেস্ক

    ১৩ মার্চ, ২০২২ ০১:২৯ অপরাহ্ন

    রুশ বাহিনী এখন কিয়েভের কাছাকাছি

    ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছাকাছি ঢুকে পড়েছে রাশিয়ান বাহিনী। রোববার সিএনএন অনলাইনের লাইভে এ তথ্য জানানো হয়।

    এর আগে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল শনিবার সবশেষ গোয়েন্দা মূল্যায়নের তথ্য দিয়ে বলেছিল ইউক্রেনের রাজধানীর কেন্দ্রস্থল থেকে রুশ বাহিনী প্রায় ২৫ কিলোমিটার দূরে রয়েছে। কিয়েভের আশপাশের এলাকায় হামলা জোরদার করছে রুশ বাহিনী।

     

    রোববার বিবিসি অনলাইনের খবরে বলা হয়, কিয়েভের উপকণ্ঠে দুই পক্ষের মধ্যে ব্যাপক লড়াই চলছে। কিয়েভে রাশিয়ার সর্বাত্মক হামলার আশঙ্কা করা হচ্ছে।

    একাধিক আন্তর্জাতিক সংবাদ সংস্থার বরাত দিয়ে এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, উত্তর, পশ্চিম ও উত্তর-পূর্ব দিক থেকে কিয়েভের দিকে অগ্রসর হচ্ছে রুশ বাহিনী।

    ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করছেন, কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় ক্ষয়ক্ষতির শিকার হওয়ার পর রাশিয়া এখন ইউক্রেনে নতুন করে সেনা পাঠাচ্ছে।

    ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা বলেছেন, যুদ্ধ অবসানে তাঁর সরকার আলোচনা করতে ইচ্ছুক। কিন্তু তাঁরা আত্মসমর্পণ করবেন না। কোনো আলটিমেটামও তাঁরা গ্রহণ করবেন না।

    ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মাইখাইলো পোদোলিয়াক বলেছেন, কিয়েভ ইতিমধ্যে রুশ অবরোধের মধ্যে রয়েছে। তবে ইউক্রেনের সেনাবাহিনী ও স্বেচ্ছাসেবকেরা শহর রক্ষার জন্য প্রস্তুত হচ্ছেন।

    আজ রোববার ১৮তম দিনের মত চলছে  ইউক্রেনে রাশিয়ার হামলা। কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন শহরে বিমান হামলার সতর্কসংকেত বাজতে শোনা গেছে।




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ১৩ মার্চ, ২০২২ ০১:২৯ অপরাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ১৩ মার্চ, ২০২২ ০১:২৯ অপরাহ্ন