শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ২৭ মার্চ থেকে ফের আন্তর্জাতিক ফ্লাইট চলবে ভারতে

    নিজস্ব প্রতিবেদক

    ১০ মার্চ, ২০২২ ০১:০২ অপরাহ্ন

    ২৭ মার্চ থেকে ফের আন্তর্জাতিক ফ্লাইট চলবে ভারতে

    করোনাভাইরাস মহামারীর কারণে প্রায় দুই বছর বন্ধ রাখার পর ২৭ মার্চ থেকে আন্তর্জাতিক রুটে আবারও নিয়মিত যাত্রীবাহী ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে ভারত। ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানায়।

    সেখানে বলা হয়, বিশ্বজুড়ে করোনাভাইরাসের টিকাদানের হার বাড়ায় সব পক্ষের সঙ্গে আলোচনা করে ২৭ মার্চ থেকে আন্তর্জাতিক রুটে নিয়মিত যাত্রীবাহী ফ্লাইট চলাচল শুরুর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    এখন যে এয়ার বাবল ব্যবস্থায় সীমিত পরিসরে ফ্লাইট চলাচল করছে, ২৬ মার্চ মধ্যরাতের পর তা আর থাকবে না বলে এক টুইটে জানিয়েছেন ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।

     
    করোনাভাইরসের সংক্রমণ বাড়তে থাকায় ২০২০ সালের মার্চ মাসে ভারত সরকার অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক রুটে নিয়মিত ফ্লাইট চলাচল বন্ধ করে দেয়। ওই বছর মে মাসে অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল শুরু হলেও আন্তর্জাতিক ফ্লাইটে নিষেধাজ্ঞা বহাল থাকে।

    পরে এয়ার বাবল ব্যবস্থার আওতায় ২০২০ সালের অক্টোবর থেকে কয়েকটি দেশের নাগরিকদের ভারতে প্রবেশের সুযোগ দেওয়া হয়।

    গত বছরের ডিসেম্বর থেকে আন্তর্জাতিক রুটে নিয়মিত ফ্লাইট চালানোর পরিকল্পনা করেছিল ভারতের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। কিন্তু করোনাভাইরাসের ওমিক্রন ধরনের দাপটে সংক্রমণ বেড়ে গেলে তা পিছিয়ে যায়।

     




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ১০ মার্চ, ২০২২ ০১:০২ অপরাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ১০ মার্চ, ২০২২ ০১:০২ অপরাহ্ন