রাশিয়ার ৬ হাজার সেনা নিহত হওয়ার দাবি যুক্তরাষ্ট্রের

জাগো কণ্ঠ ডেস্ক

১০ মার্চ, ২০২২ ১০:৪০ পূর্বাহ্ন

 রাশিয়ার ৬ হাজার সেনা নিহত হওয়ার দাবি যুক্তরাষ্ট্রের

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরু হওয়ার পর  বৃহস্পতিবার (১০ মার্চ) পর্যন্ত ১৫ দিনের মতো চলছে দেশ দুইটির মধ্যে সংঘাত। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, দুই সপ্তাহের লড়াইয়ে রাশিয়ার অন্তত পাঁচ থেকে ছয় হাজার লোকের মৃত্যু হয়েছে। সিবিএস'কে মার্কিন কর্মকর্তারা এই তথ্য জানান।

এছাড়া যুদ্ধে আনুমানিক ১৫ থেকে ১৮ হাজার রুশ সেনা আহত হয়েছে। যা নিহতের সংখ্যার তিনগুণ। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন এক কর্মকর্তা বলেন, এই অনুমান 'খুব উল্লেখযোগ্য হতাহত'।

অন্যদিকে ইউক্রেনে দাবি করেছে, যুদ্ধে রাশিয়ার ১২ হাজার সেনা নিহত হয়েছে। তবে গত সপ্তাহে রাশিয়া জানায়, ইউক্রেনে সংঘাতে তাদের ৫০০ এর কম সেনা নিহত হয়েছে।  তবে বিবিসির পক্ষ থেকে এই দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে।




সাতদিনের সেরা খবর

আন্তর্জাতিক - এর আরো খবর

বাংলাদেশি শহীদুল আলমের ভাগ্যে যা ঘটলো!

বাংলাদেশি শহীদুল আলমের ভাগ্যে যা ঘটলো!

১০ মার্চ, ২০২২ ১০:৪০ পূর্বাহ্ন