শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পুতিনকে না থামালে পৃথিবীতে নিরাপদ জায়গা থাকবে না: ইউক্রেন ফার্স্ট লেডি

    জাগো কণ্ঠ ডেস্ক

    ১০ মার্চ, ২০২২ ১০:৩৫ পূর্বাহ্ন

    পুতিনকে না থামালে পৃথিবীতে নিরাপদ জায়গা থাকবে না: ইউক্রেন ফার্স্ট লেডি
    ইউক্রেনের ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কা

    ইউক্রেনের ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কা বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পরমাণু যুদ্ধ শুরুর হুমকি দিয়েছেন। আমরা তাকে না থামালে পৃথিবীর কোথাও নিরাপদ জায়গা থাকবে না। ইউক্রেনে চলমান রুশ সামরিক অভিযান নিয়ে এক আবেগঘন খোলা চিঠিতে তিনি আরো বলেছেন, এই লড়াইয়ে আমরাই জিতব, কারণ আমরা ঐক্যবদ্ধ।

    বিবিসির এক খবরে বলা হয়েছে, চিঠিতে বেসামরিক মানুষ হত্যার নিন্দা করেছেন ইউক্রেনের ফার্স্ট লেডি। বিশেষ করে তিনি বোমা হামলায় শিশু হতাহতের ওপর জোর দিয়েছেন। চিঠিতে তিনি তিনটি শিশুর নাম উল্লেখ করেছেন, যারা নিহত হয়েছে। তিনি বলেন, ইউক্রেন শান্তি চায়, তবে এর সীমান্ত ও পরিচয় রক্ষা করবে। ফার্স্ট লেডি জেলেনস্কা কোথায় আছেন সেটা এখনো অজানা। যদিও তার স্বামী প্রেসিডেন্ট ভলোদিমির  জেলেনস্কি বলেছেন, রুশ বাহিনীর বড় টার্গেট তার পরিবার। ইংরেজিতে লেখা চিঠিটি ইউক্রেনের প্রেসিডেন্টর ওয়েবসাইটে আন্তর্জাতিক নারী দিবসের দিন মঙ্গলবার প্রকাশিত হয়েছে। ফার্স্ট লেডি জানিয়েছেন, এখন পর্যন্ত তাকে বেশ কয়েকবার সাক্ষাত্কার দেওয়ার অনুরোধ করা হয়েছে। এই চিঠিই সব প্রশ্নের উত্তর বলে তিনি মনে করেন।

    তিনি বলেন, রাশিয়ার এই সামরিক অভিযান যে হবে, সেটা বিশ্বাস করা অসম্ভব ছিল। তবে প্রেসিডেন্ট পুতিন ইউক্রেন, এর জনগণ এবং তাদের দেশপ্রেমকে খাটো করে দেখেছেন। তারা মনে করেছিলেন, ইউক্রেনের জনগণ তাদের ফুল দিয়ে স্বাগত জানাবে। কিন্তু এখন মলোটভ ককটেল দিয়ে তারা প্রতিরোধ করছে। ইউক্রেনকে সহায়তার জন্য বিশ্বের জনগণকে তিনি ধন্যবাদ জানান। তিনি পশ্চিমা দেশগুলোকে ইউক্রেনের আকাশ বন্ধ করতে (নো ফ্লাই জোন) পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

     




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ১০ মার্চ, ২০২২ ১০:৩৫ পূর্বাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ১০ মার্চ, ২০২২ ১০:৩৫ পূর্বাহ্ন