শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ইউক্রেনে ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আগুন

    জাগো কণ্ঠ ডেস্ক

    ৪ মার্চ, ২০২২ ০৮:২০ পূর্বাহ্ন

     ইউক্রেনে ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আগুন

    ইউক্রেনের জেফোরেশিয়ায় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র আগুন লেগেছে। এটি ইউরোপের মধ্যে সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র।

    ইউক্রেনের এনেরহাদারের মেয়র দিমিত্রো অরলভ বলেন, রাশিয়ার সেনাদের গোলাগুলির কারণে আগুন লাগে। বৃহস্পতিবার (৩ মার্চ) রাতে বিবিসির প্রতিবেদনে এ খবর প্রকাশ করা হয়।

    প্রতিবেদনে বলা হয়, এর আগে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটিতে হামলার আশংকার কথা জানিয়েছিলেন এনেরহাদারের মেয়র দিমিত্রো।

    মেয়র বলেন, রাশিয়ার সেনারা ট্যাঙ্ক নিয়ে শহরে প্রবেশ করার পর বিদ্যুৎকেন্দ্রটি দখলের চেষ্টা করছিলো। গভীর রাতে জেফোরেশিয়ায় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দিকে যাচ্ছিলো রুশ সেনাদের একটি বিশাল দল। এসময় শহরের বিভিন্ন স্থান থেকে বিস্ফোরণের শব্দ পাওয়া যায়।


    ইউক্রেনে চারটি সক্রিয় পারমাণবিক কেন্দ্র রয়েছে। এর মধ্যে একটি জেফোরেশিয়ায় অবস্থিত। এটি এখন রাশিয়ার নিয়ন্ত্রণে।

    ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। টানা কয়েকদিন ধরেই দুপক্ষের মধ্যে লড়াই চলছে। দেশটির বেশ কয়েকটি শহর দখলের দাবি করেছে রুশ সেনাবাহিনী। সবশেষ ইউক্রেনের দক্ষিণাঞ্চলের খেরসন শহর পুরোপুরি দখল করে রুশ সেনা।

    এছাড়া ইউক্রেনের রাজধানী কিয়েভ, উত্তর-পূর্বাঞ্চলে খারকিভ, দক্ষিণ-পূর্বাঞ্চলে মারিওপোল এবং উত্তরাঞ্চলের চেরনিহিভ শহরে বিমান ও গোলা হামলা বাড়িয়েছে রাশিয়া।


    এদিকে ইউক্রেন ছেড়ে এরই মধ্য পালিয়েছে ১০ লাখের বেশি নাগরিক। তাদের অধিকাংশই নারী ও শিশু।

    ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে, চলমান যুদ্ধে ৪০ লাখ নাগরিক ইউক্রেন ছাড়তে পারে। তবে তাদের আশ্রয় দিতেও ইউরোপ প্রস্তুত বলে জানানো হয়েছে। কিয়েভ ছেড়ে এসব নাগরিকরা ইউরোপের প্রতিবেশী দেশ পোল্যান্ড, রোমানিয়া, স্লোভাকিয়া, হাঙ্গেরি ও মলদোভায় প্রবেশ করছে।




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ৪ মার্চ, ২০২২ ০৮:২০ পূর্বাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ৪ মার্চ, ২০২২ ০৮:২০ পূর্বাহ্ন