শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • লড়াই চালিয়ে যাওয়ার আহবান জেলেনস্কির

    জাগো কণ্ঠ ডেস্ক

    ৩ মার্চ, ২০২২ ০৮:১২ পূর্বাহ্ন

    লড়াই চালিয়ে যাওয়ার আহবান জেলেনস্কির
    লড়াই চালিয়ে যাওয়ার আহবান জেলেনস্কির

    ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বুধবার রাতে নাগরিকদের উদ্দেশ্যে একটি নতুন ভিডিওবার্তা প্রকাশ করেছেন। এতে তিনি, জনগণকে রাশিয়ান হামলাকারীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

    ফেসবুকে পোস্ট করা এই ভিডিওর ক্যাপশনে লেখা আছে, ‌ ‘প্রত্যেক দখলদারের জানা উচিত, তারা ইউক্রেনীয়দের কাছ থেকে প্রচণ্ড তিরস্কার পাবে।’
    অজ্ঞাত স্থান থেকে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ‘আমরা এমন একটি জাতি যারা এক সপ্তাহের মধ্যে শত্রুর পরিকল্পনা ভেঙে দিয়েছি। আমরা তাদের থামিয়ে দিয়েছি।’

    তিনি বলেলেন, বন্দী রাশিয়ান সৈন্যরা ‘তারা এখানে কেন তা জানে না’। আর শত্রু সৈন্যরা ‘রাশিয়ায় ফিরতে পালাচ্ছে।’

    জেলেনস্কি যোগ করেন, সৈন্যরা  ‘বিভ্রান্ত শিশু’,  মস্কোর নেতারা তাদের ‘ব্যবহার’ করছে।

    কনোটপ, বাশটাঙ্কা, এনারগোদার ও মেলিটোপোল শহরের বেসামরিক নাগরিকদের ধন্যবাদ জানিয়েছেন জেলেনস্কি। তিনি জানান, ইতোমধ্যে নরওয়ে, ইসরায়েল, কাজাখস্তান, কাতার, কানাডা, পোল্যান্ড ও ইউরোপীয় কাউন্সিলের নেতাদের সঙ্গে তিনি কথা বলেছেন।

    তিনি ১৫ ইউক্রেনীয় সেনা সদস্যকে ইউক্রেনের হিরো উপাধি প্রদানের একটি ডিক্রিতেও স্বাক্ষর করেন। তাদের মধ্যে নয়জনই মরণোত্তর উপাধি পেলেন।

    সূত্র : বিবিসি

     




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ৩ মার্চ, ২০২২ ০৮:১২ পূর্বাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ৩ মার্চ, ২০২২ ০৮:১২ পূর্বাহ্ন