শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ইউক্রেনের হয়ে লড়বে না মার্কিন সেনারা: বাইডেন

    জাগো কণ্ঠ ডেস্ক

    ২৫ ফেব্রুয়ারী, ২০২২ ০৯:৪৫ পূর্বাহ্ন

    ইউক্রেনের হয়ে  লড়বে না মার্কিন সেনারা: বাইডেন
    ইউক্রেনের হয়ে লড়বে না মার্কিন সেনারা: বাইডেন

    ইউক্রেনের হয়ে মার্কিন সেনারা লড়বে না জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইউক্রেনে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সংঘাতে যায়নি, ভবিষ্যতে যাবেও না।

    বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) এক ভাষণে তিনি আরও বলেন, ইউক্রেনে যুদ্ধ করতে আমাদের বাহিনী যাচ্ছে না। কিন্তু পূর্বে আমাদের ন্যাটো মিত্রসহ অন্যদের সুরক্ষা দেবে।

    ন্যাটো ভূখণ্ডের প্রতিটি ইঞ্চি রক্ষা করবে যুক্তরাষ্ট্র বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, এ ক্ষেত্রে আমেরিকা তার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে।

    তার মতে, আগের যে কোনো সময়ের চেয়ে ন্যাটো অনেক বেশি ঐক্যবদ্ধ। এতে কোনো সন্দেহ নেই, যুক্তরাষ্ট্র ও তাদের ন্যাটো দেশগুলো নিজেদের চুক্তির অঙ্গীকার পূরণ করবে।
     
    তিনি বলেন, পূর্ব ইউরোপের ন্যাটো দেশগুলোতে হাজার হাজার মার্কিন স্থল ও অন্যান্য বাহিনীর সেনা মোতায়েন করা হয়েছে। বাল্টিক রাষ্ট্র লাটভিয়া, এস্তোনিয়া ও লিথুয়ানিয়াসহ পোল্যান্ড, রোমানিয়া—যারাই রুশ হামলার ঝুঁকিতে রয়েছে, তাদের সুরক্ষায় মার্কিন বাহিনী প্রস্তুত রয়েছে।

    এদিকে ক্রেমলিন বলছে, ইউক্রেন কতটা এগোয় ও নিজেদের লক্ষ্য কতটা পূরণ হয়—তার ওপর নির্ভর করছে রাশিয়ার সামরিক আগ্রাসনের মাত্রা। কিয়েভের নাৎসিদের উৎখাত করতেই এই হামলা। এছাড়াও ইউক্রেনের সামরিক্ষ সম্ভাব্যতা নিঃশ্বেষ করতেই এই হামলা চালানো হয়েছে বলে জানায় ক্রেমলিন।

     




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ইমরানের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল পাকিস্তান

    ইমরানের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল পাকিস্তান

    ২৫ ফেব্রুয়ারী, ২০২২ ০৯:৪৫ পূর্বাহ্ন

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ২৫ ফেব্রুয়ারী, ২০২২ ০৯:৪৫ পূর্বাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ২৫ ফেব্রুয়ারী, ২০২২ ০৯:৪৫ পূর্বাহ্ন

    ঢাকা-মস্কো আরো জোরদার সম্পর্ক গড়ে তোলার আশাবাদ

    ঢাকা-মস্কো আরো জোরদার সম্পর্ক গড়ে তোলার আশাবাদ

    ২৫ ফেব্রুয়ারী, ২০২২ ০৯:৪৫ পূর্বাহ্ন