ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার

নিজস্ব প্রতিবেদক

২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১০:৪৯ অপরাহ্ন

ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার
ছবি: সংগৃহীত

ফেনীর ফুলগাজী উপজেলার একটি ইউনিয়ন বিএনপির কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে।

ফুলগাজী, ছাগলনাইয়া এবং পরশুরাম উপজেলা নিয়ে গঠিত ফেনী-১ সংসদীয় আসন। এর আগে এই আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন খালেদা জিয়া।

নতুন করে তার ফুলগাজী উপজেলা বিএনপির কমিটিতে অন্তর্ভুক্তির ফলে ধারণা করা হচ্ছে, আসন্ন সংসদ নির্বাচনে এই আসন থেকে ফের প্রার্থিতা করবেন সাবেক এই প্রধানমন্ত্রী।

ফুলগাজী উপজেলার ছয়টি ইউনিয়নে পূর্ণাঙ্গ কমিটি গতকাল রাতে ঘোষণা করেছে বিএনপি। এর মধ্যে খালেদা জিয়াকে ফুলগাজী সদর ইউনিয়ন কমিটির এক নম্বর সদস্য করা হয়েছে।

ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন এবং সদস্য সচিব আবুল হোসেন ভূঁইয়া কমিটিগুলোর অনুমোদন দিয়েছেন।

আহ্বায়ক ফখরুল বলেছেন, পূর্ণাঙ্গ কমিটি গঠন তৃণমূল বিএনপির কর্মকাণ্ডকে আরও শক্তিশালী করবে। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলের নেতাকর্মীরা মাঠে একসঙ্গে কাজ করবেন।




সাতদিনের সেরা খবর

রাজনীতি - এর আরো খবর

আওয়ামী লীগের বিষয়ে যা বললেন মির্জা ফখরুল ইসলাম

আওয়ামী লীগের বিষয়ে যা বললেন মির্জা ফখরুল ইসলাম

২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১০:৪৯ অপরাহ্ন

এবার শোক বই উন্মুক্ত করল ঢাবি ছাত্রদল

এবার শোক বই উন্মুক্ত করল ঢাবি ছাত্রদল

২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১০:৪৯ অপরাহ্ন

খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত : রিজভী

খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত : রিজভী

২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১০:৪৯ অপরাহ্ন