ডাকসুর রাজনৈতিক কামড়াকামড়ি নিয়ে স্ট্যাটাসে যা লিখলেন সারজিস

নিজস্ব প্রতিবেদক

৯ সেপ্টেম্বর, ২০২৫ ০৮:৪৭ অপরাহ্ন

ডাকসুর রাজনৈতিক কামড়াকামড়ি নিয়ে স্ট্যাটাসে যা লিখলেন সারজিস
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, দু-একটি বিচ্ছিন্ন ঘটনা বাদ দিলে এখন পর্যন্ত যে প্রক্রিয়ায় ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, তা সন্তোষজনক। তার দাবি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রত্যাশিত সংখ্যায় স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে তিনি লিখেছেন, ভোট গণনা চলছে, এরপরই ফলাফল। শিক্ষার্থীরাসহ সারা দেশ এই ফলাফলের দিকে তাকিয়ে আছে। তিনি আরও বলেন, একটা অভ্যুত্থানের ফসল এই ডাকসু। শুধুমাত্র রাজনৈতিক কামড়াকামড়ি আর জেতা-হারার ভয়ে ডাকসুটা যেন নষ্ট না হয়। যদি এটা হয়, তাহলে যাদের কারণে এটা হবে তারা এর দায় কখনো এড়াতে পারবে না এবং এই দায়ের বোঝা নিয়ে সামনে চলতেও পারবেন না।

তার ভাষ্য অনুযায়ী, কেউ যদি মনে করেন—নিজে জিততে না পারলে ডাকসু সফলভাবে শেষ হতে দেব না, তাহলে ডাকসু বানচাল করার মধ্য দিয়ে স্বয়ংক্রিয়ভাবে আপনাদের রাজনীতির কবর রচিত হবে।




সাতদিনের সেরা খবর

রাজনীতি - এর আরো খবর

আওয়ামী লীগের বিষয়ে যা বললেন মির্জা ফখরুল ইসলাম

আওয়ামী লীগের বিষয়ে যা বললেন মির্জা ফখরুল ইসলাম

৯ সেপ্টেম্বর, ২০২৫ ০৮:৪৭ অপরাহ্ন

এবার শোক বই উন্মুক্ত করল ঢাবি ছাত্রদল

এবার শোক বই উন্মুক্ত করল ঢাবি ছাত্রদল

৯ সেপ্টেম্বর, ২০২৫ ০৮:৪৭ অপরাহ্ন

খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত : রিজভী

খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত : রিজভী

৯ সেপ্টেম্বর, ২০২৫ ০৮:৪৭ অপরাহ্ন