প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে যে ইস্যু নিয়ে আলোচনায় জামায়াত

নিজস্ব প্রতিবেদক

৩১ অগাস্ট, ২০২৫ ০৬:২৪ অপরাহ্ন

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে যে ইস্যু নিয়ে আলোচনায় জামায়াত
ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে আওয়ামী লীগ সরকারের দোসর বিবেচনায় জাতীয় পার্টির (জাপা) বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টি স্থান পেতে পারে বলে আভাস পাওয়া গেছে। বিষয়টি দলটি একজন দায়িত্বশীল ব্যক্তি নিশ্চিত করেছেন। 

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে জামায়াতে ইসলামীর প্রতিনিধিদলের বৈঠক শুরু হয়েছে। আজ রোববার বিকেল সাড়ে চারটায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এ বৈঠক শুরু হয়।

জামায়াতের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। প্রতিনিধিদলে আরও রয়েছেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান আযাদ। বিকেল সোয়া চারটায় জামায়াতের প্রতিনিধিদলটি যমুনায় প্রবেশ করে।




সাতদিনের সেরা খবর

রাজনীতি - এর আরো খবর

এবার শোক বই উন্মুক্ত করল ঢাবি ছাত্রদল

এবার শোক বই উন্মুক্ত করল ঢাবি ছাত্রদল

৩১ অগাস্ট, ২০২৫ ০৬:২৪ অপরাহ্ন