প্রাথমিকে শিক্ষক নিয়োগে যে নতুন সিদ্ধান্ত নিল মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক

৩১ অগাস্ট, ২০২৫ ০৬:১২ অপরাহ্ন

প্রাথমিকে শিক্ষক নিয়োগে যে নতুন সিদ্ধান্ত নিল মন্ত্রণালয়
ছবি: সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে কেন্দ্রীয় প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ কমিটি গঠন করেছে সরকার। আজ রবিবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-২ শাখার যুগ্নসচিব রেবেকা সুলতানার সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।  

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫ এর বিধি ৮-এর আলোকে সহকারী শিক্ষক পদে নিয়োগের সুপারিশ করার জন্য কেন্দ্রীয় প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ কমিটি গঠন করা হলো।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে চেয়ারম্যান করে কমিটির সদস্যরা হলেন-প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিদ্যালয়), প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (রাজস্ব), উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব (বিদ্যালয়-২), জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিনিধি (উপসচিবের নিম্নে নয়), সরকারি কর্ম কমিশনের প্রতিনিধি। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি ও অপারেশন) সদস্য-সচিব হিসেবে থাকবেন। কমিটি প্রযোজ্য বিধিবিধান অনুসরণ করে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবে।

গত ২৮ আগস্ট প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫’ প্রজ্ঞাপন জারি করা হয়।




সাতদিনের সেরা খবর

শিক্ষা - এর আরো খবর

এইচএসসির ফল প্রকাশ হতে পারে ১৬ অক্টোবর

এইচএসসির ফল প্রকাশ হতে পারে ১৬ অক্টোবর

৩১ অগাস্ট, ২০২৫ ০৬:১২ অপরাহ্ন

ডাকসু নির্বাচন নিয়ে যা বললেন উপাচার্য

ডাকসু নির্বাচন নিয়ে যা বললেন উপাচার্য

৩১ অগাস্ট, ২০২৫ ০৬:১২ অপরাহ্ন