নুরের ওপর হামলা নিয়ে যা বললেন শিবির সভাপতি

নিজস্ব প্রতিবেদক

৩০ অগাস্ট, ২০২৫ ১১:০৫ অপরাহ্ন

নুরের ওপর হামলা নিয়ে যা বললেন শিবির সভাপতি
ছবি: সংগৃহীত

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের হামলাকে রাজনীতির জন্য অশনি সংকেত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম। 

জাহিদুল ইসলাম বলেন, ‘এ হামলাটি অত্যন্ত মর্মান্তিক। এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।’

শনিবার (৩০ আগস্ট) তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন নুরের সঙ্গে দেখা করেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শিবির সভাপতি।

শিবির সভাপতি আরও বলেন, ‘এ ধরনের নির্মম হামলা বাংলাদেশের রাজনীতির জন্য অশনি সংকেত। সভা-সমাবেশে বিধিনিষেধ থাকতে পারে, কিন্তু কাউকে এভাবে পিটিয়ে রক্তাক্ত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

 




সাতদিনের সেরা খবর

রাজনীতি - এর আরো খবর

এবার শোক বই উন্মুক্ত করল ঢাবি ছাত্রদল

এবার শোক বই উন্মুক্ত করল ঢাবি ছাত্রদল

৩০ অগাস্ট, ২০২৫ ১১:০৫ অপরাহ্ন