কামিল পরীক্ষার ফল প্রকাশ, দুই বর্ষ মিলিয়ে পাস ৩৮ হাজার

নিজস্ব প্রতিবেদক

২১ অগাস্ট, ২০২৫ ০৮:৩১ অপরাহ্ন

কামিল পরীক্ষার ফল প্রকাশ, দুই বর্ষ মিলিয়ে পাস ৩৮ হাজার
ছবি: সংগৃহীত

ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কামিল (স্নাতকোত্তর) পরীক্ষা ২০২৫-এর ফল প্রকাশ করা হয়েছে। এতে দুই বর্ষ মিলিয়ে পাস করেছেন ৩৮ হাজার ৭৫১ জন শিক্ষার্থী। 
বৃহস্পতিবার দুপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শামসুল আলম নিজ কার্যালয়ে এই ফল ঘোষণা করেন। 
প্রকাশিত ফলাফলে প্রথম বর্ষে মোট ২১ হাজার ৩৯০ জন শিক্ষার্থীর মধ্যে ১৮ হাজার ৭৮৬ জন পাস করেছেন। এছাড়াও ফলে ২ হাজার ২০২ জন ফেল করেছেন, স্থগিত রাখা হয়েছে ৩৯২ জনের ফল। পরীক্ষায় মোট ১০ জনকে বহিষ্কার করা হয়েছে। এই বর্ষের উত্তীর্ণের হার ৮৭.৮৩ শতাংশ।
অন্যদিকে, দ্বিতীয় বর্ষে মোট ২০ হাজার ৪৫৩ জন শিক্ষার্থীর মধ্যে ১৯ হাজার ৯৬৫ জন পাস করেছেন। পরীক্ষায় ৪৬৩ জন ফেল করেছেন, স্থগিত রাখা হয়েছে ২৫ জনের ফল। এছাড়াও ৬ জনকে বহিষ্কার করা হয়েছে। এই বর্ষে উত্তীর্ণের হার ৯৭.৬১ শতাংশ।
ফলাফল সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.iau.edu.bd-এ পাওয়া যাবে।




সাতদিনের সেরা খবর

শিক্ষা - এর আরো খবর

এইচএসসির ফল প্রকাশ হতে পারে ১৬ অক্টোবর

এইচএসসির ফল প্রকাশ হতে পারে ১৬ অক্টোবর

২১ অগাস্ট, ২০২৫ ০৮:৩১ অপরাহ্ন

ডাকসু নির্বাচন নিয়ে যা বললেন উপাচার্য

ডাকসু নির্বাচন নিয়ে যা বললেন উপাচার্য

২১ অগাস্ট, ২০২৫ ০৮:৩১ অপরাহ্ন