শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে ঢাকা ও দিল্লি আলোচনা

    নিজস্ব প্রতিবেদক

    ২১ অক্টোবর, ২০২৪ ০৯:২৮ পূর্বাহ্ন

    দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে ঢাকা ও দিল্লি আলোচনা

    বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা রোববার পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিনের সঙ্গে সাক্ষাত করে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেয়ার বিষয়ে আলোচনা করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের জন্য বাংলাদেশ ও ভারত উভয়ের অভিন্ন আকাক্সক্ষার সঙ্গে সামঞ্জস্য রেখে পারস্পরিক সহযোগিতা এগিয়ে নেওয়ার ওপর আলোকপাত করা হয়। 

    বৈঠকের পরে গণমাধ্যমকে ভার্মা বলেন, আগামী দিনে আমরা কীভাবে আমাদের সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে পারি সে বিষয়টিই  বৈঠকে প্রাধান্য পায়। তিনি বলেন, উভয় পক্ষই মূল সমস্যাগুলো মোকাবেলায় নিয়মিত দ্বিপক্ষীয় ব্যবস্থাকে পুনরুজ্জীবিত করার গুরুত্বের উপর জোর দিয়েছে।

    এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বলেন, তারা সুনির্দিষ্টভাবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কথা বলেননি।

    ভারত ও বাংলাদেশের মধ্যে ফরেন অফিস কনসালটেশনের (এফওসি) পরবর্তী রাউন্ড সম্পর্কে ভার্মা উল্লেখ করেন যে, এটি তাদের আলোচনার একটি বিষয় ছিল। এর আগে ২৩ নভেম্বর, ২০২২-এ এফওসি নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল। 

    গত ২ অক্টোবর ভারতীয় হাইকমিশনার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাত করেন এবং তারা দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়েও আলোচনা করেন।




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ২১ অক্টোবর, ২০২৪ ০৯:২৮ পূর্বাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ২১ অক্টোবর, ২০২৪ ০৯:২৮ পূর্বাহ্ন

    ঢাকা-মস্কো আরো জোরদার সম্পর্ক গড়ে তোলার আশাবাদ

    ঢাকা-মস্কো আরো জোরদার সম্পর্ক গড়ে তোলার আশাবাদ

    ২১ অক্টোবর, ২০২৪ ০৯:২৮ পূর্বাহ্ন