শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • নয়াপল্টনে হাসিনা পতন আন্দোলনে নিহত যুবদল কর্মী নয়ন মিয়ার জানাজা 

    নিজস্ব প্রতিবেদক

    ২২ সেপ্টেম্বর, ২০২৪ ০৯:৩৮ পূর্বাহ্ন

    নয়াপল্টনে হাসিনা পতন আন্দোলনে নিহত যুবদল কর্মী নয়ন মিয়ার জানাজা 

    স্বৈরাচার হাসিনা পতন আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত যুবদল কর্মী নয়ন মিয়ার (২৬) জানাজা অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (২১ সেপ্টেম্বর) বাদ আসর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ জানাজা অনুষ্ঠিত হয়।

    শহীদ যুবদল কর্মী নয়ন মিয়ার মাগফেরাত কামনা করে যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে গুম-খুন-হত্যার মধ্যদিয়ে একদলীয় শাসনকে প্রতিষ্ঠিত করেছিল। তারা বিরোধী দলকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল। সরকার বাকশাল কায়েমের জন্য গুলি চালিয়ে অসংখ্যা ছাত্রদের হত্যা করেছে।

    তিনি বলেন, স্বৈরাচার হাসিনা পতন আন্দোলনে হাসিনা সরকারের পেটুয়া পুলিশ বাহিনীর গুলিতে নয়ন মিয়ার প্রাণ গেছে। আমাদের অনেক ভাইয়ের প্রাণ গেছে, রক্ত ঝরেছে। এই রক্ত কখনো বৃথা যেতে পারে না, তার আত্মত্যাগ আমাদেরকে আরও শক্তিশালী করেছে।

    এসময় যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেন, স্বৈরাচার শেখ হাসিনার শাসনামলে অনেকেই নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছেন। অনেকেই দেশে থাকতে পারেনি ফ্যাসিবাদী হাসিনার কারণে।কোটা সংস্কার আন্দোলন শুরু হলে বিএনপি নেতা কর্মীদেরকে সর্বপ্রথমে গ্রেফতার-নির্যাতন করা হয়েছে। তাদের ওপর কারাগারে অমানবিক অত্যাচার-নির্যাতন করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আওয়ামীলীগ গুম-খুন, ত্রাসের রাজত্ব কায়েম করেছিল।

    উল্লেখ্য, শহীদ মোহাম্মদ নয়ন মিয়া ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আওতাধীন কলাবাগান থানার  ১৬ নং ওয়ার্ড কর্মী ছিলেন। হাসিনা পতন আন্দোলনে, হাসিনা সরকারের পেটুয়া পুলিশ বাহিনীর গুলিতে ৪ঠা আগস্ট রাজধানীর কাঠালবাগান এলাকায় তিনি আহত হয়। পরে শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) ৪৮ দিন চিকিৎসাধীন থাকার পর তিনি শাহাদত বরন করেন।

    এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি রেজাউল কবীর পল,  সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক,  কামরুজ্জামান জুয়েল, ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক খন্দকার এনামুল হক এনাম,  দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল,  আরো সাবেক কেন্দ্রীয় নেতারা যারা উপস্থিত ছিলেন, মোহাম্মদ  ফিরোজ আব্দুল্লাহ, আবু আতিক আল হাসান মিন্টু,  গিয়াস উদ্দিন মামুন, রুহুল ইসলাম মনি, সুমন দেওয়ান, এস এম জাহাঙ্গীর চায়না,  আশরাফুল আলম ফকির লিংকন,মিজানুর রহমান সুমন প্রমুখ।




    সাতদিনের সেরা খবর

    রাজনীতি - এর আরো খবর

    খেলাফত আন্দোলনের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপিত

    খেলাফত আন্দোলনের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপিত

    ২২ সেপ্টেম্বর, ২০২৪ ০৯:৩৮ পূর্বাহ্ন

    আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান

    আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান

    ২২ সেপ্টেম্বর, ২০২৪ ০৯:৩৮ পূর্বাহ্ন

    নির্বাচন যত দেরি হবে ততই ষড়যন্ত্র হবে : তারেক রহমান

    নির্বাচন যত দেরি হবে ততই ষড়যন্ত্র হবে : তারেক রহমান

    ২২ সেপ্টেম্বর, ২০২৪ ০৯:৩৮ পূর্বাহ্ন