শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • আফগানিস্তানে মিনিবাসে বোমা বিস্ফোরণে সাতজন নিহত

    জাগো কণ্ঠ ডেস্ক

    ২৩ জানুয়ারী, ২০২২ ০৯:৪৪ পূর্বাহ্ন

    আফগানিস্তানে মিনিবাসে বোমা বিস্ফোরণে সাতজন নিহত
    আফগানিস্তানে মিনিবাসে বোমা বিস্ফোরণে সাতজন নিহত

    আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত শহরে একটি মিনিবাসে বোমা বিস্ফোরণে কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন নারী। এ ঘটনায় আহত হয়েছেন আরও নয়জন। শনিবার এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে এএফপি ও রয়টার্স সূত্রে জানা গেছে।


    নিহতের বিষয়টি এএফপিকে নিশ্চিত করেছেন হেরাতের প্রাদেশিক হাসপাতালের প্রধান আরিফ জালালি। অপরদিকে রয়টার্সকে বিস্ফোরণে আহতের বিষয়ে জানিয়েছেন মাওলায়ী আনসারি নামের ক্ষমতাসীন তালেবানের এক কমান্ডার।


    এ নিয়ে হেরাতের গোয়েন্দা কার্যালয়ের মুখপাত্র সাবিত হারউই জানান, প্রাথমিকভাবে খোঁজখবর নিয়ে জানা গেছে, ওই মিনিবাসের জ্বালানির ট্যাংকে বোমাটি লাগানো ছিল। তবে এখনো পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কোনো পক্ষ।

    আফগানিস্তানে তালেবানের আগ্রাসনের মুখে গত আগস্টে পশ্চিমা সমর্থিত সরকারের অবসান হয়। ক্ষমতায় আসে তালেবান সরকার। এরপর দেশটিতে নিরাপত্তা ব্যবস্থায় স্থিতিশীলতা আসতে দেখা গেছে। তবে এর মধ্যেও প্রতি সপ্তাহেই দেশটির কোনো না কোনো প্রান্তে হামলার ঘটনা ঘটেছে। কিছু হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) আফগানিস্তান শাখা—আইএসকেপি।

    আফগানিস্তানের শিয়া হাজারা সম্প্রদায়কে লক্ষ্য করে প্রায়ই হামলা চালানোর অভিযোগ রয়েছে আইএসকেপির বিরুদ্ধে। শনিবারের হামলার ঘটনা ঘটেছে একটি বাস টার্মিনালের কাছেই। টার্মিনাল এলাকাটি শিয়া হাজারা অধ্যুষিত বলে জানা গেছে।

     




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ইমরানের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল পাকিস্তান

    ইমরানের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল পাকিস্তান

    ২৩ জানুয়ারী, ২০২২ ০৯:৪৪ পূর্বাহ্ন

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ২৩ জানুয়ারী, ২০২২ ০৯:৪৪ পূর্বাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ২৩ জানুয়ারী, ২০২২ ০৯:৪৪ পূর্বাহ্ন

    ঢাকা-মস্কো আরো জোরদার সম্পর্ক গড়ে তোলার আশাবাদ

    ঢাকা-মস্কো আরো জোরদার সম্পর্ক গড়ে তোলার আশাবাদ

    ২৩ জানুয়ারী, ২০২২ ০৯:৪৪ পূর্বাহ্ন