শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • দুই যুগ পর পপি গাইডের সেই পপিকে দেখলাম

    শামীম

    ৯ জানুয়ারী, ২০২৪ ১১:৪৭ অপরাহ্ন

    দুই যুগ পর পপি গাইডের সেই পপিকে দেখলাম

    ৯০ এর দশকে পপি গাইড পড়েনি এমন শিক্ষার্থী ছিল বিরল। ছোট ছোট  পয়েন্ট আকারে সব প্রশ্নের উত্তর লেখা থাকতো খুব সহজ ভাষায়। তুলনামূলক দুর্বল শিক্ষার্থীরাও এই গাইড পড়ে পার পেয়ে যেত। নব্বই দশকে বাংলা চলচ্চিত্র প্রদর্শনের বিজ্ঞাপন বিরতিতে দেখা যেত পপি গাইডের বিজ্ঞাপন। পপি গাইডের পপি ছিলো স্যারের আদরের মেয়ে। পপি গাইড পড়ার দুই যুগ পর প্রথমবারের মতো সেই ঐতিহাসিক পপিকে দেখলাম বাবার সঙ্গে ফুলের মালা গলায়। কারণ, তুমুল জনপ্রিয় প‌পি গাইডের লেখক অধ্যক্ষ আব্দুল ম‌জিদ এবার কুমিল্লা-২ আসনে প্রভাবশালী প্রতিপক্ষকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এমপি নির্বাচিত হয়েছেন।

    তার এই জয়ে পপি গাইড পড়া লাখ লাখ শিক্ষার্থী সোশ্যাল মিডিয়ায় অভিনন্দন জানাচ্ছেন। আমিও সেই দলেরই একজন। তাই অভিনন্দন জানাই আপনাকে।
    নায়ক - নায়িকা - গায়ক - গায়িকা- ভাঁড় -জোকার- স্তুতিকারী প্রার্থীদের মধ্যে আপনার মতো শিক্ষানুরাগী মানুষটি সংসদে গেলে নিশ্চয়ই দেশের কল্যান হবে।

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিতে স্নাতকোত্তরের পর কুমিল্লার মুরাদনগরে একটি কলেজে প্রভাষক হিসেবে যোগ দিয়েছিলেন আব্দুল মজিদ। এরপর দীর্ঘ বৈচিত্র্যময় পথ পাড়ি দিয়ে আজ তিনি সংসদ সদস্য। এক সাক্ষাতকারে তিনি বলেলেন, ১৯৯৫ সালে কলেজে শিক্ষতার অবসরে তিনি পপি গাইড (সহায়ক বই) লেখা শুরু করেন। এই গাইড বই বাজারে বেশ সাড়া ফেলে। হাতে আসে টাকা।

    এই টাকা দিয়ে তিনি কুমিল্লার মুরাদনগরের রামচন্দ্রপুরে গড়ে তোলেন কলেজ। ১৯৯৭ সালে এই কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে সাতজন মেধাতালিকায় স্থান পায়। এরপর করেছেন একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান। প্রাথমিক বিদ্যালয়, হাইস্কুল ও নিজের স্ত্রীর নামে রেহানা মজিদ কলেজ করেন। ২০১৮ সালে কুমিল্লার হোমনায় নিজের নামে অধ্যাপক আব্দুল মজিদ মডেল স্কুল ও কলেজ গড়ে তোলেন। হোমনায় একটি হাসপাতাল করেছেন। এখন একটি মেডিকেল কলেজ গড়ে তোলার স্বপ্ন তার।




    সাতদিনের সেরা খবর

    সাফল্য - এর আরো খবর

    সংবর্ধিত হলেন বিশ্বজয়ী হাফেজ মুয়াজ মাহমুদ

    সংবর্ধিত হলেন বিশ্বজয়ী হাফেজ মুয়াজ মাহমুদ

    ৯ জানুয়ারী, ২০২৪ ১১:৪৭ অপরাহ্ন

    কারাগারে থেকে নোবেল শান্তি পুরস্কার পান যারা

    কারাগারে থেকে নোবেল শান্তি পুরস্কার পান যারা

    ৯ জানুয়ারী, ২০২৪ ১১:৪৭ অপরাহ্ন

    এআইপি পেয়ে অভিভূত সম্মাননাপ্রাপ্ত ২২জন

    এআইপি পেয়ে অভিভূত সম্মাননাপ্রাপ্ত ২২জন

    ৯ জানুয়ারী, ২০২৪ ১১:৪৭ অপরাহ্ন

    কৃষিক্ষেত্রে ২২ জন এআইপি সম্মাননা পাচ্ছেন

    কৃষিক্ষেত্রে ২২ জন এআইপি সম্মাননা পাচ্ছেন

    ৯ জানুয়ারী, ২০২৪ ১১:৪৭ অপরাহ্ন