পাঁচ নারীকে বেগম রোকেয়া পদক-২০২৩ প্রদান প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

১০ ডিসেম্বর, ২০২৩ ১২:৪২ পূর্বাহ্ন

 পাঁচ নারীকে বেগম রোকেয়া পদক-২০২৩ প্রদান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাজ, নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নে অসামান্য অবদানের জন্য পাঁচ নারীকে বেগম রোকেয়া পদক-২০২৩ প্রদান করেছেন।

বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের ১৪৩ তম জন্ম ও ৯১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার নগরীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এ পদক বিতরণ করেন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বেগম রোকেয়া দিবস ২০২৩ উদযাপন এবং বেগম রোকেয়া পদক ২০২৩ বিতরণের জন্য এই অনুষ্ঠানের আয়োজন করে।

বেগম রোকেয়া পদক ২০২৩ প্রাপ্তরা হলেন: খালেদা একরাম (মরণোত্তর), ডাঃ হালিদা হানুম আক্তার, কামরুন্নেসা আশরাফ দিনা (মরণোত্তর), রণিতা বালা এবং নিশাত মজুমদার।

পুরষ্কারপ্রাপ্তদের প্রত্যেককে একটি করে স্বর্ণপদক, একটি সার্টিফিকেট ও ৪ লাখ টাকার চেক দেওয়া হয়েছে। অনুষ্ঠানে বক্তৃতা করেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি এবং সচিব নাজমা মোবারেক।

পুরস্কার বিজয়ীদের পক্ষে নিশাত মজুমদার পুরস্কার জয়ে তার অনুভূতি ব্যক্ত করেন।




সাতদিনের সেরা খবর

সাফল্য - এর আরো খবর

সংবর্ধিত হলেন বিশ্বজয়ী হাফেজ মুয়াজ মাহমুদ

সংবর্ধিত হলেন বিশ্বজয়ী হাফেজ মুয়াজ মাহমুদ

১০ ডিসেম্বর, ২০২৩ ১২:৪২ পূর্বাহ্ন

৫৬ বছর বয়সে এইচএসসি পাস করেছেন আব্দুল হান্নান 

৫৬ বছর বয়সে এইচএসসি পাস করেছেন আব্দুল হান্নান 

১০ ডিসেম্বর, ২০২৩ ১২:৪২ পূর্বাহ্ন

কারাগারে থেকে নোবেল শান্তি পুরস্কার পান যারা

কারাগারে থেকে নোবেল শান্তি পুরস্কার পান যারা

১০ ডিসেম্বর, ২০২৩ ১২:৪২ পূর্বাহ্ন

এআইপি পেয়ে অভিভূত সম্মাননাপ্রাপ্ত ২২জন

এআইপি পেয়ে অভিভূত সম্মাননাপ্রাপ্ত ২২জন

১০ ডিসেম্বর, ২০২৩ ১২:৪২ পূর্বাহ্ন

কৃষিক্ষেত্রে ২২ জন এআইপি সম্মাননা পাচ্ছেন

কৃষিক্ষেত্রে ২২ জন এআইপি সম্মাননা পাচ্ছেন

১০ ডিসেম্বর, ২০২৩ ১২:৪২ পূর্বাহ্ন