শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • বঙ্গমাতা পদকপাচ্ছেন ৪ নারী

    নিজস্ব প্রতিবেদক

    ৭ অগাস্ট, ২০২৩ ০৮:৩৮ পূর্বাহ্ন

    বঙ্গমাতা পদকপাচ্ছেন ৪ নারী

    দেশের রাজনীতি শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া ও গবেষণা ক্ষেত্রে অবদান রাখায় চার বিশিষ্ট নারী পাচ্ছেন ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক ২০২৩’। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এ পদকের জন্য তাদের নাম চূড়ান্ত করেছে।

    মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রাজনীতিতে একজন, শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া ক্ষেত্রে দুজন এবং গবেষণায় একজনসহ মোট চার নারী এ পদক পাবেন।

    পদকপ্রাপ্তরা হলেন-রাজনীতিতে অ্যাডভোকেট সাহারা খাতুন (মরণোত্তর), শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া ক্ষেত্রে অণিমা মুক্তি গমেজ ও মোছা. নাছিমা জামান ববি, গবেষণায় ড. সেঁজুতি সাহা। পাশাপাশি বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলও এ পদক পাচ্ছে।

    পদকপ্রাপ্তদের প্রত্যেককে ১৮ ক্যারেট মানের চল্লিশ গ্রাম স্বর্ণ নির্মিত পদক, পদকের রেপ্লিকা, চার লাখ টাকার চেক ও সম্মাননাপত্র তুলে দেওয়া হবে। আগামী ৮ আগস্ট সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে পদক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    উল্লেখ্য, বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের জন্মদিবস ৮ আগস্টকে সরকার ‘ক’ শ্রেণির জাতীয় দিবস হিসেবে ঘোষণা করেছে।




    সাতদিনের সেরা খবর

    সাফল্য - এর আরো খবর

    সংবর্ধিত হলেন বিশ্বজয়ী হাফেজ মুয়াজ মাহমুদ

    সংবর্ধিত হলেন বিশ্বজয়ী হাফেজ মুয়াজ মাহমুদ

    ৭ অগাস্ট, ২০২৩ ০৮:৩৮ পূর্বাহ্ন

    এআইপি পেয়ে অভিভূত সম্মাননাপ্রাপ্ত ২২জন

    এআইপি পেয়ে অভিভূত সম্মাননাপ্রাপ্ত ২২জন

    ৭ অগাস্ট, ২০২৩ ০৮:৩৮ পূর্বাহ্ন

    কৃষিক্ষেত্রে ২২ জন এআইপি সম্মাননা পাচ্ছেন

    কৃষিক্ষেত্রে ২২ জন এআইপি সম্মাননা পাচ্ছেন

    ৭ অগাস্ট, ২০২৩ ০৮:৩৮ পূর্বাহ্ন