শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • রূপালী ব্যাংকে রেমিট্যান্স গ্রহনকারী গ্রাহকদের জন্য পুরষ্কার

    নিজস্ব প্রতিবেদক

    ৫ জুন, ২০২৩ ০৫:২৭ পূর্বাহ্ন

    রূপালী ব্যাংকে রেমিট্যান্স গ্রহনকারী গ্রাহকদের জন্য পুরষ্কার

    রাষ্ট্র মালিকানাধীন রূপালী ব্যাংক লিমিটেড কোরবানির ঈদকে সামনে রেখে রেমিট্যান্স আয় বাড়াতে নানা উদ্যোগ গ্রহন করেছে। এরই অংশ হিসেবে রোববার (৪ জুন) দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ে 'রূপালী ব্যাংক রেমিট্যান্স সেবা কর্মসূচি (ঈদ আনন্দ)' শীর্ষক ক্যাম্পেইনের প্রথম সপ্তাহের লটারির ড্র অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান কাজী ছানাউল হক ও ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর।


    ক্যাম্পেইনটি ২৮ মে শুরু হয়েছে যা চলবে ২৭ জুন পর্যন্ত। এই সময়ে প্রবাসীরা রূপালী ব্যাংকে টাকা পাঠালেই পাচ্ছেন লটারি জেতার সুযোগ। প্রথম সপ্তাহে ৫ জন রেমিট্যান্স উত্তোলনকারী পুরষ্কারের জন্য নির্বাচিত হয়েছেন।

    লটারির প্রথম পুরস্কার হিসেবে ১টি ১শ সিসি মোটর সাইকেল পেয়েছেন সিলেটের হাবড়া বাজার শাখার গ্রাহক মিনারা বেগম, দ্বিতীয় পুরষ্কার পুরষ্কার হিসেবে ১টি ৪০ ইঞ্চি স্মার্ট টিভি পেয়েছেন গোপালগঞ্জের ঘাঘর বাজার শাখার গ্রাহক মনিরা  বেগম, তৃতীয় পুরষ্কার হিসেবে ১টি মাইক্রোওয়েভ ওভেন পেয়েছেন যশোরের মণিরামপুর শাখার গ্রাহক নাজনীন সুলতানা, চতুর্থ পুরষ্কার হিসেবে ১টি স্মার্টফোন পেয়েছেন খুলনার বারইখালি শাখার গ্রাহক তানিয়া ইসলাম এবং পঞ্চম পুরষ্কার হিসেবে ১টি ডিনার সেট পেয়েছেন ঢাকার শিকারীপাড়া শাখার গ্রাহক আছমা বেগম।

    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ডিএমডি তাহমিনা আখতার ও হাসান তানভীর, মহাব্যবস্থাপক মো. হারুনুর রশীদ, মো. ফয়েজ আলম ও মোহাম্মদ শাহেদুর রহমানসহ ব্যাংকের উর্ধতন কর্মকর্তাগণ।




    সাতদিনের সেরা খবর

    অর্থ-বাণিজ্য - এর আরো খবর