সৌদি আরবে হজ পালনকারীর সেবা নিশ্চিত করছে সরকার

নিজস্ব প্রতিবেদক

২৬ মে, ২০২৩ ১০:৫৫ পূর্বাহ্ন

সৌদি আরবে হজ পালনকারীর সেবা নিশ্চিত করছে সরকার

বৃহস্পতিবার পর্যন্ত ৯হাজার ৭শত ৮৯ জন হাজী সরকারিভাবে মক্কায় পৌঁছেছেন। অন্যান্য সকল সেবার সাথে কোন হাজী হারিয়ে গেলে বা হঠাৎ অসুস্থতা যাবতীয় সমস্যার তাৎক্ষণিকভাবে সেবা নিশ্চিত করছে বাংলাদেশ হজ অফিস।

বাংলাদেশ থেকে আসা হজ সেবায় সকল দলের প্রধান ও মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ অনুবিভাগ) মো: মতিউল ইসলাম জানান, 'মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী মো: ফরিদুল হক খান হজ সেবা নির্বিঘ্ন করতে সার্বক্ষণিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন। যেকোন সমস্যায় এখানে প্রশাসনিক,কারিগরীসহ সবাই দলগতভাবে কাজ করছেন। আলোচনা সভা ও অনলাইন গ্রুপের মাধ্যমে সআর্বক্ষণিক যোগাযোগ নিশ্চিত করা হচ্ছে।'

সম্প্রতি বরাদ্দ করা আবাসিক সুবিধা নিয়ে একাধিক অভিযোগ পাওয়া যাচ্ছে। গত বুধবার মক্কা পৌঁছানো হজ পালনকারী আবুল হোসেন সরকার (আইডিনং-৭১১৫০০৩) রুমের অভিযোগে বলেন, এসি কাজ করলেও ফ্যান অকেজো। অভিযোগ জানালে বললো সমাধান হবে।'

ধর্ম মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এ বিষয়ে হজ কাউন্সেলর জহিরুল ইসলাম জানান,' সম্মানিত হাজী সাহেবদের আবাসিক ব্যবস্থায় কোথাও কোন অভিযোগ পেলে তা হোটেল কর্তৃপক্ষের সমন্বয়ে দ্রুত সমাধানে নির্দেশনা দেয়া আছে। নির্বিঘ্নভাবে হজ সম্পাদনে সরকার আন্তরিকভাবে কাজ করছে।'

প্রসঙ্গক্রমে, গত সোমবার (২২ মে) হজ পালনে বেসরকারিভাবে নওগা থেকে আগত মোছা. হোসনে আরা বেগম (আইডি নং-০৫৬৮১৭৩) ক্বাবা শরীফ থেকে ফেরার পথে হারিয়ে গেলে হজ অফিসের তাৎক্ষণিক পদক্ষেপে তাকে ফিরে পাওয়া যায়।

 




সাতদিনের সেরা খবর

ধর্ম - এর আরো খবর

হজে আরও ৯১ নতুন এজেন্সির অনুমোদন

হজে আরও ৯১ নতুন এজেন্সির অনুমোদন

২৬ মে, ২০২৩ ১০:৫৫ পূর্বাহ্ন