শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • কর্মসংস্থান ব্যাংকের নতুন চেয়ারম্যান মো. সায়েদুল ইসলাম

    নিজস্ব প্রতিবেদক

    ২১ মে, ২০২৩ ০২:১৪ অপরাহ্ন

    কর্মসংস্থান ব্যাংকের নতুন চেয়ারম্যান মো. সায়েদুল ইসলাম

    সাবেক সচিব মো. সায়েদুল ইসলাম কর্মসংস্থান ব্যাংকের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন। বৃহস্পতিবার (১৮ মে, ২০২৩) তিনি কর্মস্থলে যোগদান করেছেন। এর আগে সায়েদুল ইসলাম কৃষি মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

    এছাড়াও তিনি অতিরিক্ত সচিব হিসেবে নৌ পরিবহণ মন্ত্রণালয়ে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। বাংলাদেশ হাইকমিশন, মালয়েশিয়াতে কাউন্সিলর হিসেবে প্রায় ৫ বছর কর্মরত ছিলেন।

    কর্মজীবনে তিনি সচিবালয় ও মাঠপর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। তিনি ১০ম বি.সি.এস পরীক্ষায় প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হয়ে ১৯৯১ সালে সহকারী কমিশনার হিসেবে কুমিল্লা কালেক্টরেটে যোগদান করে কর্মজীবন শুরু করেন। কর্মজীবনে তিনি বিভিন্ন দেশে স্বল্প ও দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ গ্রহণ করেন।




    সাতদিনের সেরা খবর

    অর্থ-বাণিজ্য - এর আরো খবর