শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ধর্মীয় অপব্যাখ্যার বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকতে হবেঃ ধর্ম প্রতিমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ১১ মে, ২০২৩ ১০:০৬ পূর্বাহ্ন

    ধর্মীয় অপব্যাখ্যার বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকতে হবেঃ ধর্ম প্রতিমন্ত্রী

    সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ধর্মীয় অপব্যাখ্যার বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকতে হবে। বিভিন্ন সময় বিশেষকরে নির্বাচনকালে সাধারণ মানুষদের বিভ্রান্ত করতে বিভিন্ন অপব্যাখ্যা,গুজব ছড়িয়ে দেয়া হয়। রাজনৈতিক উদ্দেশ্যে কাউকে ধর্মের অপব্যবহার করতে দেয়া যাবে না। সারাদেশে ধর্মীয় সম্প্রীতি বৃদ্ধিতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় প্রকল্প চলছে। মাননীয় প্রধানমন্ত্রী’র নেতৃত্বে উন্নয়ন স্থায়ী করতে সকলকে ধর্মীয়ভাবে সচেতন হতে হবে।’     

    বুধবার (১০ মে) দুপুরে মন্ত্রণালয়ের অফিসকক্ষে অনুষ্ঠিত ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান,এমপি’র সাথে সেভ এ্যান্ড সার্ভ ফাউন্ডেশন-এর আলাপকালে এসব কথা বলেন মাননীয় ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান,এমপি।

    এসময় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী-এমপি , মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল আউয়াল হাওলাদার, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড.বশিরুল আলম,বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুপ্ত বড়ুয়া,খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব নির্মল রোজারিও,হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুব্রত পাল, উপসচিব মোঃ সাদিকুর রহমান খান প্রমুখ উপস্থিত ছিলেন।    

    নীতি নির্ধারকদের সাথে সমন্বয় করে সামাজিক সম্প্রীতি অর্জনের উদ্দেশ্যে সেভ এ্যান্ড সার্ভ ফাউন্ডেশন ২০১৮ সালে যাত্রা শুরু করে। আজ বৈঠককালে ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান,এমপি’র হাতে একটি ফ্রেমওয়ার্ক হস্তান্তর করেন ‘ সেভ এ্যান্ড সার্ভ ফাউন্ডেশন’এর চেয়ারম্যান সৈয়দ তৈয়বুল বশর। তিনি বলেন, ‘ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে সকল ধর্মের অংশীজনের সমন্বয়ে দেশব্যাপী বিভাগীয় ও জেলা আন্তঃধর্মীয় কমিটি দিয়ে ফ্রেমওয়ার্কটি সাজানো হয়েছে। এর কার্যকর বাস্তবায়নে আমি আশাবাদী। ’  




    সাতদিনের সেরা খবর

    ধর্ম - এর আরো খবর