শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের পাসপোর্ট জমা ১০ মে পর্যন্ত বৃদ্ধি

    নিজস্ব প্রতিবেদক

    ২ মে, ২০২৩ ১০:০৯ অপরাহ্ন

    সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের পাসপোর্ট জমা ১০ মে পর্যন্ত বৃদ্ধি

    হজযাত্রীদের সুবিধার্থে বায়োমেট্রিক ভিসার কার্যক্রম ও সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের পাসপোর্ট জমা দেওয়ার সময়সীমা আগামী ১০ মে পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

    মঙ্গলবার ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ৫ মে থেকে সৌদি দূতাবাস হজ ভিসা ইস্যু কার্যক্রম শুরু করবে বলে জানা গেছে। তাই, সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের বায়োমেট্রিক ভিসা আবেদন কার্যক্রম শেষ করে পাসপোর্ট আগামী ১০ মে ২০২৩-এর মধ্যে আশকোনা হজ অফিসে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

    হজ সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য ১৬১৩৬ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।




    সাতদিনের সেরা খবর

    ধর্ম - এর আরো খবর