শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • যমুনা ব্যাংকের নতুন চেয়ারম্যান সাইদুল ইসলাম

    নিজস্ব প্রতিবেদক

    ২ মে, ২০২৩ ০৯:৩৯ অপরাহ্ন

    যমুনা ব্যাংকের নতুন চেয়ারম্যান সাইদুল ইসলাম

    গত ২৭ এপ্রিল অনুষ্ঠিত যমুনা ব্যাংকের ৪২২তম পর্ষদ সভায় সর্বসম্মতিক্রমে আগামী এক বছরের জন্য যমুনা ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন মো. সাইদুল ইসলাম। তিনি নতুন প্রজন্মের একজন প্রগতিশীল ও দক্ষ ব্যবসায়ী।

    ২০১০ সালে তিনি ফেবিয়ান গ্রুপে যোগদান করেন। বর্তমানে তিনি ফেবিয়ান গ্রুপের ফেবিয়ান ইন্ডাস্ট্রিজ, ফেবিয়ান থ্রেড, ফেবিয়ান মাল্টিপ্লেক্স ইন্ডাস্ট্রিজ ও ফেবিটেক্স ইন্ডাস্ট্রিজের পরিচালক এবং ফ্রক্স মিডিয়ার ব্যবস্থাপনা পরিচালক। এছাড়াও তিনি ইকো অ্যাডভান্সড কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল্‌স কোম্পানির চেয়ারম্যান।

    সাইদুল ইসলাম ১৯৮১ সালে কুমিল্লার সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় মন্ত্রী মো. তাজুল ইসলামের জ্যেষ্ঠ পুত্র। তিনি যুক্তরাজ্যের কভেন্ট্রি ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর অব সায়েন্স ডিগ্রি অর্জন করেন।

     




    সাতদিনের সেরা খবর

    অর্থ-বাণিজ্য - এর আরো খবর