শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • করোনাকালেও বেড়েছে কোটিপতির সংখ্যা

    নিজস্ব প্রতিবেদক

    ২৭ ডিসেম্বর, ২০২১ ১০:৩৫ পূর্বাহ্ন

    করোনাকালেও বেড়েছে কোটিপতির সংখ্যা
    টাকা

    করোনাভাইরাস মহামারির কারণে সারাবিশ্বের ন্যয় দেশের অর্থনীতিতে বেশ নেতিবাচক প্রভাব পড়লেও বেড়েছে কোটিপতির সংখ্যা। কোটি টাকার বেশি ব্যাংকে আমানত রেখেছেন এমন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সংখ্যা লাখ ছাড়িয়েছে। এরমধ্যে গত দেড় বছরে (করোনকালীন সময়ে) নতুন কোটিপতি হয়েছেন ১৭ হাজার ২৯৩ জন। চলতি বছরের তৃতীয় প্রান্তিক সেপ্টেম্বর শেষে নতুন কোটিপতি সংখ্যা বেড়েছে ৩২১ জন।


    কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে দেখা গেছে, কোটিপতি ব্যক্তি ও প্রতিষ্ঠানের বর্তমান সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ২৩৯টি। চলতি বছরের প্রথম নয় (জানুয়ারি-সেপ্টেমর) মাসে কোটিপতি বেড়েছে ৬ হাজারের বেশি। আর গত তিন (জুলাই-সেপ্টেম্বর) মাসে নতুন কোটিপতির সংখ্যা বেড়েছে ৩২১ জন। করোনা মহামারির মধ্যেই গত দেড় বছরে কোটিপতি বেড়েছে ১৭ হাজার ২৯৩ জন।

    সূত্রমতে, চলতি বছর সেপ্টেম্বর মাস শেষে মোট আমানতকারী সঞ্চয় হিসাবধারীর সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৩৫ লাখ ৬৩ হাজার ৩৪৬। এসব অ্যাকাউন্টে ১৪ লাখ ৬২ হাজার ৮৮৮ কোটি টাকা আমানত জমা রয়েছে। এর মধ্যে শুধু কোটি টাকার আমানতকারী অ্যাকাউন্টের সংখ্যা ১ লাখ ২৩৯টি। কোটি টাকার এসব অ্যাকাউন্টে আমানতের পরিমাণ ৬ লাখ ৩৯ হাজার ২৮৫ কোটি টাকা।

    এর আগে গত বছরের সেপ্টেম্বর পর্যন্ত দেশে এক কোটি টাকার বেশি অ্যাকাউন্টধারী ছিলেন ৮৭ হাজার ৪৯০টি ব্যক্তি-প্রতিষ্ঠান। বছরের ব্যবধানে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ১২ হাজার ৭৪৯টি। গত বছরের ডিসেম্বর শেষে দেশে কোটিপতি আমানতকারী হিসাবধারী ছিল ৯৩ হাজার ৮৯০টি। এসব হিসাবে চলতি বছরের প্রথম নয় মাসে কোটিপতি আমানতকারী বেড়েছে ৬ হাজার ৩৪৯ জন। গত বছরের প্রথম নয় মাসে কোটিপতি আমানতকারী হিসবাধারীর সংখ্যা বেড়েছিল মাত্র ৩ হাজার ৬৫১টি।

    এদিকে কোটিপতির সংখ্যা বৃদ্ধি প্রসঙ্গে অর্থনীতিবিদদের মন্তব্য, করোনায় মানুষের আয় কমলেও কোটিপতি বাড়ার প্রবণতা সমাজে বৈষম্য তৈরি করছে। একদিকে, কিছু মানুষ গরিব হচ্ছে, অন্যদিকে বাড়ছে কোটিপতির সংখ্যা।




    সাতদিনের সেরা খবর

    অর্থ-বাণিজ্য - এর আরো খবর