শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • অর্থনীতি সমিতির সভাপতি আবুল বারকাত, সম্পাদক আইনুল ইসলাম

    নিজস্ব প্রতিবেদক

    ২৭ ডিসেম্বর, ২০২১ ০৮:৪২ পূর্বাহ্ন

    অর্থনীতি সমিতির সভাপতি আবুল বারকাত, সম্পাদক আইনুল ইসলাম
    অর্থনীতি সমিতির নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক

    ড. আবুল বারকাত সভাপতি ও ড. আইনুল ইসলামকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ অর্থনীতি সমিতির নতুন কমিটি গঠন হয়েছে। এই কমিটি আগামী দুুই বছরের (২০২২-২৩) জন্য দায়িত্ব পালন করবে।

    শনিবার (২৫ ডিসেম্বর) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে কার্যনির্বাহক কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। ড. আবুল বারকাত ও ড. আইনুল ইসলামের ‘শোভন সমাজের লক্ষ্যে অর্থনীতি’ প্যানেল সভাপতি-সাধারণ সম্পাদকসহ ২৯টি পদের মধ্যে ২৮টি পদে নিরঙ্কুশ জয় লাভ করে। এর আগে গত শুক্রবার সমিতির দ্বিবার্ষিক সম্মেলন ও শনিবার সাধারণ সভা অনুষ্ঠিত হয়।  

    নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং কোষাধ্যক্ষ পদে এ জেড এম সালেহ্ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

    অন্যান্য পদে নির্বাচিতরা হলেন-সহ-সভাপতি পাঁচজন যথাক্রমে অধ্যাপক হান্নানা বেগম, ড. মো. আলমগীর হোসেন ভূঁইয়া, অধ্যাপক ড. মো. মোয়াজ্জেম হোসেন খান, মো. মোস্তাফিজুর রহমান সরদার এবং ড. মো. সাইদুর রহমান। যুগ্ম-সম্পাদক দুই জন যথাক্রমে বদরুল মুনির ও শেখ আলী আহমেদ টুটুল। সহ-সম্পাদক পাঁচজন পার্থ সারথী ঘোষ, মনছুর এম. ওয়াই. চৌধুরী, মো. জাহাঙ্গীর আলম, সৈয়দ এসরারুল হক সোপেন ও মোঃ হাবিবুল ইসলাম।

    নির্বাহী কমিটির ১৪ জন সদস্য হলেন-ড. মো. লিয়াকত হোসেন মোড়ল, ড. জামালউদ্দিন আহমেদ, অধ্যাপক ড. জহিরুল ইসলাম সিকদার, ড. মো. সাদেকুন্নবী চৌধুরী, অধ্যাপক শাহানারা বেগম, ড. মো. মোরশেদ হোসেন, অধ্যাপক ড. মো. শামিমুল ইসলাম, মো. মোজাম্মেল হক, শাহেদ আহমেদ, মেহেরুননেছা, খোরশেদুল আলম কাদেরী, নেছার আহমেদ, মোহাম্মদ আকবর কবীর এবং মো. আখতারুজ্জামান খান।

     




    সাতদিনের সেরা খবর

    অর্থ-বাণিজ্য - এর আরো খবর