শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পদ্মা ব্যাংকের গুলশান শাখায় এ–চালান সিস্টেম উদ্বোধন

    নিজস্ব প্রতিবেদক

    ২৬ ডিসেম্বর, ২০২১ ০৯:৫৮ অপরাহ্ন

    পদ্মা ব্যাংকের গুলশান শাখায় এ–চালান সিস্টেম উদ্বোধন
    এ-চালান সিস্টেম সার্ভিস উদ্বোধন

    চতুর্থ প্রজন্মের পদ্মা ব্যাংক লিমিটেডের গুলশান হেড অফিসে আনুষ্ঠানিকভাবে অটোমেটেড চালান (এ-চালান) সিস্টেম সার্ভিস চালু করল। অতি দ্রুত পদ্মা ওয়ালেট ও পদ্মা আই-ব্যাকিং ব্যবহার করেও এ-চালানের মাধ্যমে সরকারি বিভিন্ন ফি ঘরে বসেই নিমিষে জমা নেয়ার উদ্দ্যোগ নিচ্ছে পদ্মা ব্যাংক লিমিটেড।

    এই সার্ভিসের আওতায় পদ্মা ব্যাংকের গুলশান শাখা-সহ যে কোন শাখায় নগদে বা চেকের মাধ্যমে ট্রেজারি চালানের অর্থ জমা দেয়া যাবে। এছাড়া পাসোপোর্ট ফি,কোম্পানি আয়কর, ব্যক্তি আয়কর, আমদানি পণ্যের মূসক, কাস্টমস শুল্ক, ভূমি উন্নয়ন কর, দেশজ পণ্য ও সেবার মূসক, আবগারি শুল্ক-সহ সকল প্রকার সরকারি সেবার ফি জমা নেয়া হয়।

    রোববার (২৬ ডিসেম্বর, ২০২১) গুলশান কর্পোরেট হেড অফিসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অটোমেটেড চালান সিস্টেম (এসিএস) সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পদ্মা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এহসান খসরু। অনুষ্ঠানে তিনি বলেন, পদ্মা ব্যাংক সব সময় ডিজিটাল ব্যাংকিং সেবা প্রদানের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে। এরই ধারাবাহিকতায় ব্যাংক তার গ্রাহকদের জন্য অনলাইনে ই-পাসপোর্ট ফি, সরকারি কর ও ভ্যাট সহজেই প্রদানের ব্যবস্থা করছে, যা ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং সেবার সম্ভারকে আরও প্রসারিত করেছে।

    উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পদ্মা ব্যাংক-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল আহসান চৌধুরী, চিফ অপারেটিং অফিসার জাবেদ আমিন,  এসইভিপি হেড অফ আরএএমডি অ্যান্ড ল’ ফিরোজ আলম, হেড অব রিটেইল ব্যাংকিং এন্ড এসএমই, এগ্রি এন্ড উই ডিভিশন খন্দকার জীবানুর রহমান, ইভিপি ও হেড অব ব্রাঞ্চ সাব্বির মোহাম্মদ সায়েম, ভিপি ও ডেপুটি হেড অফ আইসিটি মো. মোশাররফ হোসেন খান-সহ ব্যাংকের অন্যান্য বিভাগের উর্দ্ধতন কর্মকর্তা ও কর্মচারীরা।

    সরকারী সোনালী, জনতা, অগ্রণী, রূপালী ব্যাংক ও আইসিবির মূল মালিকানায় পরিচালিত চতুর্থ প্রজন্মের পদ্মা ব্যাংক লিমিটেড দেশজুড়ে ৫৮টি শাখার মাধ্যমে গ্রাহকদের ব্যাংকিং সেবা দিয়ে আসছে। প্রেস বিজ্ঞপ্তি।

     




    সাতদিনের সেরা খবর

    অর্থ-বাণিজ্য - এর আরো খবর