শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • রংপুরে অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলন

    নিজস্ব প্রতিবেদক

    ২৫ মার্চ, ২০২৩ ১০:৫৪ পূর্বাহ্ন

    রংপুরে অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলন

    ২০২৩ সালে ব্যবসায়িক লক্ষ্যমাত্রার বিভিন্ন সূচক কাঙ্খিত পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে অগ্রণী ব্যাংক লিমিটেডের রংপুর সার্কেলের ব্যবস্থাপক সম্মলেন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। ২০ মার্চ রংপুর সার্কেল কর্তৃক আয়োজিত রংপুরে বাংলাদেশ পর্যটন করপোরেশনের পর্যটন মোটেলে অনুষ্ঠিত এ সম্মেলনের উদ্বোধন করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. জায়েদ বখ্ত।

    সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোঃ মুরশেদুল কবীর। রংপুর সার্কেলের মহাব্যবস্থাপক বাহারে আলমের সভাপতিত্বে¡ এসময় উপব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলামসহ  সার্কেলাধীন সকল নির্বাহী, রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, নীলফামারী ও গাইবান্ধার অঞ্চল প্রধান এবং শাখা ব্যবস্থাপকগণ ও ইসলামী ব্যাংকিং উইন্ডো প্রধানগণ উপস্থিত ছিলেন।

    সম্মেলনে চেয়ারম্যান ড. জায়েদ বখ্ত ২০২৩ সালে প্রদেয় ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন করা এবং সকল সূচক উন্নীত করা ও খেলাপি ঋণ আদায়ে বিশেষ গুরুত্ব আরোপ করেন। ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোঃ মুরশেদুল কবীর ব্যাংকের ২০২২ সালে অর্জিত ব্যবসায়িক লক্ষ্যমাত্রা পর্যালোচনার পাশাপাশি আমানত বৃদ্ধি, পরিচালন মুনাফা অর্জন ও গ্রাহকসেবার মান আরও উন্নত করা, শ্রেণীকৃত ঋণ হ্রাস এবং নতুন করে কোন ঋণ যাতে শ্রেণীকৃত না হয় সে লক্ষ্যে বিশেষ দিক নির্দেশনা প্রদান করেন।

     




    সাতদিনের সেরা খবর

    অর্থ-বাণিজ্য - এর আরো খবর