শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • বিএসটিআই’র হালাল সনদ পেল প্রাণ

    নিজস্ব প্রতিবেদক

    ২৪ মার্চ, ২০২৩ ১০:৫৭ অপরাহ্ন

     বিএসটিআই’র হালাল সনদ পেল প্রাণ

    দেশের শীর্ষস্থানীয় খাদ্য প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান প্রাণ এর ১৮ ক্যাটাগরির ৯৬টি পণ্যের অনুকূলে হালাল সনদ প্রদান করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

    বৃহস্পতিবার শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রাণ এর সহযোগী প্রতিষ্ঠান প্রাণ এগ্রো লিমিটেডের পণ্যকে এ সনদ প্রদান করা হয়। প্রাণ এগ্রোর পক্ষে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনের কাছ থেকে হালাল সনদ গ্রহন করেন।

    শিল্প সচিব জাকিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। বিএসটিআইয়ের মহাপরিচালক আবদুস সাত্তারসহ শিল্প মন্ত্রণালয় এবং বিএসটিআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তার এসময় উপস্থিত ছিলেন।

    রপ্তানি বাণিজ্য সম্প্রসারণ এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশি পণ্যের অধিকতর গ্রহণযোগ্যতা সৃষ্টির লক্ষ্যে হালাল সনদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে হালাল সনদ বিতরণ করছে বিএসটিআই।




    সাতদিনের সেরা খবর

    অর্থ-বাণিজ্য - এর আরো খবর