চাঁদ দেখা যায়নি, রোজা শুরু শুক্রবার

নিজস্ব প্রতিবেদক

২২ মার্চ, ২০২৩ ১০:০৯ অপরাহ্ন

চাঁদ দেখা যায়নি, রোজা শুরু শুক্রবার

দেশের আকাশে বুধবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী শুক্রবার দেশে রোজা শুরু হচ্ছে। বুধবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পবিত্র রমজান মাস কবে শুরু হবে, এ সিদ্ধান্ত নেওয়ার জন্য জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক বুধবার অনুষ্ঠিত হয়। রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে সন্ধ্যা সাড়ে ছয়টায় এ বৈঠক শুরু হয়। বৈঠকের পর ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন বলেন, আজ দেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি। তাই আগামী শুক্রবার রোজা শুরু হবে। এ হিসাবে আগামী ১৮ এপ্রিল দিবাগত রাতে পবিত্র শবে কদর পালিত হবে।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খানের সভাপতিত্বে এ সময় চাঁদ দেখা কমিটির অন্য সদস্য ও ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




সাতদিনের সেরা খবর

ধর্ম - এর আরো খবর

হজে আরও ৯১ নতুন এজেন্সির অনুমোদন

হজে আরও ৯১ নতুন এজেন্সির অনুমোদন

২২ মার্চ, ২০২৩ ১০:০৯ অপরাহ্ন

হারামকে হালাল জ্ঞান করার ভয়াবহ পরিণতি

হারামকে হালাল জ্ঞান করার ভয়াবহ পরিণতি

২২ মার্চ, ২০২৩ ১০:০৯ অপরাহ্ন

এ বছর সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না

এ বছর সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না

২২ মার্চ, ২০২৩ ১০:০৯ অপরাহ্ন