শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • অগ্রণী ব্যাংকের ময়মনসিংহ সার্কেলের ব্যবস্থাপক সম্মেলন

    নিজস্ব প্রতিবেদক

    ১৩ মার্চ, ২০২৩ ০৯:৪৩ পূর্বাহ্ন

    অগ্রণী ব্যাংকের ময়মনসিংহ সার্কেলের ব্যবস্থাপক সম্মেলন

    অগ্রণী ব্যাংক লিমিটেড ময়মনসিংহ সার্কেলের ব্যবস্থাপক সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। ১২ মার্চ ময়মনসিংহ সার্কেল কর্তৃক আয়োজিত সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স হল, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এ সম্মেলনের উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো. মুরশেদুল কবীর।

    ময়মনসিংহ সার্কেলের মহাব্যবস্থাপক রূবানা পারভীনের সভাপতিত্বে¡ এ সময় উপব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলাম, মহাব্যবস্থাপক (ক্রেডিট) মো. শামছুল আলমসহ সার্কেলাধীন সকল নির্বাহী এবং ময়মনসিংহ, জামালপুর, কিশোরগঞ্জ, নেত্রকোনা, শেরপুর ও টাঙ্গাইল এর অঞ্চল প্রধান এবং সার্কেলাধীন সকল শাখার শাখা ব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন।

    সম্মেলনে ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো. মুরশেদুল কবীর ব্যাংকের ২০২২ সালে অর্জিত ব্যবসায়িক লক্ষ্যমাত্রা পর্যালোচনা করেন। একই সাথে ২০২৩ সালে শ্রেণীকৃত ঋণ হ্রাস এবং নতুন করে কোন ঋণ যাতে শ্রেণীকৃত না হয় সে বিষয়ে বিশেষ দিক নির্দেশনা প্রদান করেন। এছাড়াও আমানত বৃদ্ধি, পরিচালন মুনাফার লক্ষ্য অর্জন ও গ্রাহকসেবার মান আরও উন্নত করার বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করেন।

     




    সাতদিনের সেরা খবর

    অর্থ-বাণিজ্য - এর আরো খবর