শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • হজযাত্রী নিবন্ধনের সময় ফের ১৬ মার্চ পর্যন্ত বৃদ্ধি

    নিজস্ব প্রতিবেদক

    ৮ মার্চ, ২০২৩ ১০:০২ অপরাহ্ন

    হজযাত্রী নিবন্ধনের সময় ফের ১৬ মার্চ পর্যন্ত বৃদ্ধি

    সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় চলতি বছরের হজযাত্রীদের নিবন্ধনের সময় চূড়ান্ত ও শেষবারের মতো বাড়িয়েছে সরকার। ধর্ম মন্ত্রণালয় মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী ১৬ মার্চ পর্যন্ত চূড়ান্ত এবং শেষবারের মতো নিবন্ধনের সময় বৃদ্ধি করা হয়েছে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধনের সর্বশেষ ক্রমিক পূর্বের সিরিয়াল বহাল রেখে ৪৫,৬০৫ পর্যন্ত নির্ধারণ করা হলো।
    বেসরকারি ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধনের সর্বশেষ ক্রমিক পূর্বের সিরিয়াল বহাল রেখে ৮,৮৬,১৯০ পর্যন্ত নির্ধারণ করা হলো।
    কোটা পূর্ণ হওয়ার সাথে সাথে নিবন্ধন সার্ভার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। নিবন্ধনের সময় আর বৃদ্ধি করা হবে না।
    নিবন্ধন ভাউচার প্রস্তুতের পরবর্তী ২  কার্যদিবসের মধ্যে অর্থ ব্যাংকে জমা দিয়ে নিবন্ধন নিশ্চিত না করলে উক্ত ভাউচার স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।

    আগামী ১৬ মার্চ হজ কার্যক্রম পরিচালনাকারী সকল ব্যাংককে অফিস সময়ের পরেও প্রস্তুতকৃত ভাউচারসমূহের অর্থ পরিশোধ না হওয়া পর্যন্ত ব্যাংকের শাখাসমূহ খোলা রাখার জন্য অনুরোধ করা হলো।

    বাংলাদেশ থেকে এ বছর হজে যেতে পারবেন ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। হজ নিবন্ধনের জন্য ২ দফা সময় বাড়িয়েও সম্ভাব্য হজযাত্রীদের কাছ থেকে প্রয়োজনীয় সংখ্যায় সাড়া না পেয়ে তৃতীয় দফায় সময় বৃদ্ধি করতে বাধ্য হলো সরকার।

    হজ এজেন্সিগুলোর সংগঠন হজ এজেন্সিস এসোসিয়েশন অফ বাংলাদেশ (হাব) এবং অ্যাসোসিয়েশন অফ ট্রাভেল এজেন্টস অফ বাংলাদেশ জানিয়েছে, 'এ বছর হজ প্যাকেজের অতিরিক্ত মূল্য নির্ধারণের কারণে অনেক হজযাত্রী নিবন্ধন করতে আগ্রহী হচ্ছেন না।'  

    হজ অফিস সূত্রে জানা গেছে, বুধবার পর্যন্ত নিবন্ধন করেছেন ৬৪ হাজার ৬৯৯ জন হজযাত্রী। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন হজ অনুষ্ঠিত হতে পারে।




    সাতদিনের সেরা খবর

    ধর্ম - এর আরো খবর