শায়খ মাওলানা মুহাম্মাদ সালমান বলেছেন, জাতি আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। নতুন প্রজন্মকে নাস্তিক বানাবার ষড়যন্ত্র করা হচ্ছে। এ থেকে জাতিকে বাঁচাতে হবে। এর জন্য নতুন প্রজন্মের মনে ঈমানের নবতর বীজ বপন করতে হবে। আর এ কাজে আলেম সমাজ ও সমাজের বিবেকবানদের এগিয়ে আসতে হবে। তা না হলে এই জাতি স্পেনের মুসলিমদের মতই ধ্বংস হয়ে যাবে।
শনিবার সন্ধ্যায় আধ্যাত্মিক ও মানবিক সংগঠন-পয়ামে ইনসানিয়াত বাংলাদশের উদ্যোগে রাজধানীর পল্লবী ২নং ওয়ার্ড কমিউনিটি সেন্টরে অনুষ্ঠিত ‘‘নতুন প্রজন্মের ঈমান হেফাজতের পথ ও পদ্ধতি’’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পয়ামে ইনসানিয়াত বাংলাদেশের আমির ডক্টর মাওলানা শহীদুল ইসলাম ফারুকীর সার্বিক ব্যবস্থাপনায় এবং মাওলানা এনামুল করীম ইমাম ও মাঈনুদ্দীন ওয়াদুদের সঞ্চালনায় সেমিনারে গুরুত্বপূর্ণ আলোচনা করেন মাওলানা আব্দুর রাজ্জাক নদভী, মাওলানা শরীফ মুহাম্মাদ, মাওলানা লিয়াকত আলী, মুফতি আব্দুল বারী, মুফতি আবুল বাশার নোমানী, মুফতি সাইফুজ্জামান, মুফতি জহির ইবনে মুসলিম, মুফতি শাঈখ মুহাম্মাদ উসমান গনী, মুফতি ইমরান হুসাইন কাসেমী, মাওলানা রাইয়ান ইবনে লুৎফুর রহমান, মুফতি হাসীবুর রহমান, মুফতি সাঈদ আহমদ, মাওলানা আবুল বাশার, মাওলানা আব্দুল কাইয়ূম, মাওলানা রফিকুল ইসলাম, মুফতি রিজওয়ানুল হক রাহমানী, মাওলানা আনাস মাদানী প্রমুখগণ।
উক্ত সেমিনারে সরকার ও আলেমদের প্রতি ৭ দফা প্রস্তাব ও পরামর্শ তুলে ধরা হয়।