শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন আব্দুল মান্নান

    নিজস্ব প্রতিবেদক

    ২০ ফেব্রুয়ারী, ২০২৩ ১১:০০ অপরাহ্ন

    কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন আব্দুল মান্নান

    কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক (ইডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন মো. আব্দুল মান্নান। এতদিন তিনি অফসাইট সুপারভিশন বিভাগের পরিচালকের (মহাব্যবস্থাপক) দায়িত্বে ছিলেন। বৃহস্পতিবার তার পদোন্নতি সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়।

    আব্দুল মান্নান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণিতে স্নাতক ও স্নাতকোত্তর করেছেন। ১৯৯৩ সালে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক হিসেবে যোগ দেন। পরে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।

    অফসাইট সুপারভিশন বিভাগের আগে তিনি প্রধান কার্যালয়ের বৈদেশিক মুদ্রা নীতি, এসআরইইউপির প্রকল্প পরিচালক, বাংলাদেশ ব্যাংকের বগুড়া ও রাজশাহী অফিসে কাজ করেছেন। তার গ্রামের বাড়ি কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলায়।
     




    সাতদিনের সেরা খবর

    অর্থ-বাণিজ্য - এর আরো খবর