পিরোজপুর মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

১৫ ফেব্রুয়ারী, ২০২৩ ০৮:৩৭ পূর্বাহ্ন

পিরোজপুর মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা শুভ উদ্বোধন

পিরোজপুরে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার শুভ উদ্বোধন হয়েছে। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে শহরের জেলা স্টেডিয়াম মাঠে দি পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এ মেলার উদ্বোধন হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে দি পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও পিরোজপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান মালেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান।

এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মুনিরা পারভিন, পিরোজপুর প্রেসক্লাব সভাপতি শফিউল হক মিঠু, সহ অনন্য নেতৃবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব।
মেলায় দেশি-বিদেশি বিভিন্ন পণ্য ও আসবাবপত্র পাওয়া যাবে। এছাড়া শিশুদের বিনোদনের জন্য কিছু রাইড আছে মেলায়, যা শিশুদের আনন্দ ও বিনোদন দিতে পারবে। মেলায় মোট ৬৫টি স্টল আছে।




সাতদিনের সেরা খবর

অর্থ-বাণিজ্য - এর আরো খবর

দাম কমলো এলপিজি ও অটোগ্যাসের

দাম কমলো এলপিজি ও অটোগ্যাসের

১৫ ফেব্রুয়ারী, ২০২৩ ০৮:৩৭ পূর্বাহ্ন

অগ্রণী ব্যাংকের ডিএমডি আবুল বাশারের মায়ের ইন্তেকাল

অগ্রণী ব্যাংকের ডিএমডি আবুল বাশারের মায়ের ইন্তেকাল

১৫ ফেব্রুয়ারী, ২০২৩ ০৮:৩৭ পূর্বাহ্ন

এপেক্স ফুটওয়্যারের লভ্যাংশ ঘোষণা

এপেক্স ফুটওয়্যারের লভ্যাংশ ঘোষণা

১৫ ফেব্রুয়ারী, ২০২৩ ০৮:৩৭ পূর্বাহ্ন