শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ৯ মার্চ শুরু হচ্ছে ৭ম ইন্টারন্যাশনাল ইলেক্ট্রিক এক্সপো

    নিজস্ব প্রতিবেদক

    ১৩ ফেব্রুয়ারী, ২০২৩ ১১:০৫ অপরাহ্ন

    ৯ মার্চ শুরু হচ্ছে ৭ম ইন্টারন্যাশনাল ইলেক্ট্রিক এক্সপো

    দেশে উৎপাদিত আন্তর্জাতিক মানের ইলেকট্রিক পণ্য সামগ্রীর রপ্তানি বৃদ্ধির লক্ষে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিনব্যাপী ৭ম ইন্টারন্যাশনাল ইলেক্ট্রিক এক্সপো বাংলাদেশ ২০২৩। আগামী ৯ মার্চ ২০২৩ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বসুন্ধরায় ৩ দিনব্যাপি এ মেলার যৌথ আয়োজনে রয়েছে বাংলাদেশ ইলেকট্রিক্যাল মার্চেণ্ডাইস ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন-বিমা ও ওয়েম বাংলাদেশ লিমিটেড। মেলায় ১৫০ টি ব্র্যান্ডের ১২০ টি স্টল , ৪০ জন বিদেশি প্রতিনিধি , ৮০ জন একক্সিবিউটর্স অংশ নিবেন।
    এ উপলক্ষে ১৩ ফেব্রুয়ারি রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ ইলেকট্রিক্যাল মার্চেণ্ডাইস ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আফতাব জাবেদ।

    এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এফবিসিসিআই 'র ভাইস প্রেসিডেন্ট মীর নিজাম উদ্দিন আহমেদ , বিইসিএমএ'র ভাইস প্রেসিডেন্ট এ. বি. এম আরশাদ হোসেন, বিমা'র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. আবুল কালাম আজাদ , সহ -সভাপতি মমিনুর রহমান মিঠু , এসএমই ফাউন্ডেশনের পরিচালক এনায়েত হোসেন চৌধুরী, বিমা পরিচালক ও মেলা কমিটির চেয়ারম্যান আজিবর রহমান , বিপিসি'র নির্বাহী কর্মকর্তা এস এম আনোয়ার হোসেন, ওয়েম বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শেখ মুহাম্মাদ আরিফ ও পরিচালক মার্কেটিং নাছিমুর রহমান।

    সংবাদ সম্মেলনে জানানো হয় , আন্তর্জাতিক এ মেলায় স্বাগতিক বাংলাদেশ ছাড়াও নেপাল , ভুটান , ইন্দোনেশিয়া , সংযুক্ত আরব আমিরাত , ভিয়েতনাম , থাইল্যান্ড , মালয়েশিয়া তাদের উৎপাদিত ইলেকট্রিক্যাল পণ্য প্রদর্শন করবে। ৯ মার্চ মেলাটি শুরু হয়ে শেষ হবে ১১ মার্চ। মেলায় পণ্য প্রদর্শনীর পাশাপাশি থাকছে বিটুবি ও বিটুসি মিটিং এর সুযোগ।

    সংবাদ সম্মেলনে জানানো হয় , ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বসুন্ধরায় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এফবিসিসিআই 'র সভাপতি মো. জসিম উদ্দিন।

    মেলায় প্ল্যাটিনাম স্পন্সর হিসেবে থাকছে ওয়ালটন , গোল্ড স্পন্সর বিআরবি ক্যাবলস এবং সিলভার স্পন্সর গ্লোরিয়া ও উইকন।




    সাতদিনের সেরা খবর

    অর্থ-বাণিজ্য - এর আরো খবর