শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • অগ্রণী ব্যাংকের সঙ্গে বিডা’র সেবাচুক্তি

    নিজস্ব প্রতিবেদক

    ১৩ ফেব্রুয়ারী, ২০২৩ ১০:৫৯ অপরাহ্ন

    অগ্রণী ব্যাংকের সঙ্গে বিডা’র সেবাচুক্তি

    বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর অনলাইন প্ল্যাটফর্ম থেকে সেবা দেওয়ার প্রক্রিয়ায় যুক্ত হয়েছে অগ্রণী ব্যাংক লিমিটেড। দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে বিডার মাধ্যমে ১৫০ টি সেবা চালুর প্রক্রিয়ার অংশ হিসেবে ১২ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকে এক অনুষ্ঠানে সমঝোতা স্মারক সই করেছে অগ্রণী ব্যাংক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। বিডা’র নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়ার সভাপতিত্বে অগ্রণী ব্যাংকের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো. মুরশেদুল কবীর।

    অনুষ্ঠানে অগ্রণী ব্যাংকের মহাব্যবস্থাপক মো. আশেক এলাহী, উপমহাব্যবস্থাপক মুহ. আফজাল হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এ চুক্তির আওতায় অগ্রণী ব্যাংক অনলাইন ওয়ান স্টপ সার্ভিস সিস্টেমের মাধ্যমে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের অনলাইনে ব্যাংক অ্যাকাউন্ট খোলাসহ বিভিন্ন ধরনের ব্যাংকিং সেবা প্রদান করবে।

     




    সাতদিনের সেরা খবর

    অর্থ-বাণিজ্য - এর আরো খবর