শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • যুক্তরাষ্ট্রে বাণিজ্য মেলায় অংশ নেবে বাংলাদেশী ১০টি প্রতিষ্ঠান

    জাগো কণ্ঠ ডেস্ক

    ২৮ জানুয়ারী, ২০২৩ ০৭:৪০ পূর্বাহ্ন

    যুক্তরাষ্ট্রে বাণিজ্য মেলায় অংশ নেবে বাংলাদেশী ১০টি প্রতিষ্ঠান

    বাংলাদেশী ১০টি কোম্পানী ‘টেস্কওয়ার্ল্ড ইউএসএ/এপারেল সোর্সিং ইউএসএ ২০২৩’ শীর্ষক  তিন দিনব্যাপী অনুষ্ঠেয় বাণিজ্য মেলায় অংশ নেবে। নিউ ইয়র্কে ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারী পর্যন্ত এই মেলা অনুষ্ঠিত হবে।

    শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ গার্মেন্ট বাইং হাউস এসোসিয়েশন এর সভাপতি হোসেনের নেতৃত্বে সংগঠনটি একটি বিশেষ বাংলাদেশী প্যাভিলনসহ এই বাণিজ্য মেলায় অংশ নেবে।

    বাংলাদেশে উৎপাদিত প্রায় সব ধরনের পণ্য এসোসিয়েশনের পক্ষ থেকে প্যাভিলয়নে ক্রেতাদের কাছে উপস্থাপন করা হবে।
    সূত্র জানায়, ২২টি দেশের মোট ৩২৪ প্রতিষ্ঠান এ মেলায় অংশ নেবে। চীন, তাইওয়ান ও দক্ষিণ কোরিয়ার প্যাভিলন থাকবে এ মেলায়। চীনের ১৭৫টি প্রতিষ্ঠান অংশ নেবে এ মেলায়।

    বাংলাদেশের যে সব কোম্পানী  নিউইয়র্ক মেলায় অংশ নেবে সেগুলো হল:-আরজিন্স প্রডিউসার লি., হাম-মীম ডেনিম, পাওনিয়ার ডেনিম, ম্যাস্ক উইল বিডি, পেঙ্গনু গ্রুপ, ভেরো স্টাইল, টোটাল এ্যাপারেল, এনটুএন সোর্সিং। এ সব কোম্পানী  বাংলাদেশ গার্মেন্ট বাইং হাউস এসোসিয়েশন এর আওতায় মেলায় অংশ নেবে। তাছাড়া ঢাকা ফারইষ্ট এবং উইকিটেক্স বিডি (ইন্টারলিংক ড্রেসেস) সরাসরি মেলায় অংশ নেবে।

     




    সাতদিনের সেরা খবর

    অর্থ-বাণিজ্য - এর আরো খবর