শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • প্রজ্ঞাপন জারি

    ভাড়া বৃদ্ধির সিদ্ধান্তের পর পরিবহণ চলাচল শুরু

    জাগো কণ্ঠ ডেস্ক

    ৭ নভেম্বর, ২০২১ ১০:১০ অপরাহ্ন

    ভাড়া বৃদ্ধির সিদ্ধান্তের পর পরিবহণ চলাচল শুরু
    গণ পরিবহণ

    বাসস: ভাড়া বৃদ্ধির পর বাস-মিনিবাস পরিবহন চলাচল শুরু হয়েছে। ডিজেলের দাম বৃদ্ধির কারণে হঠাৎ করে শুক্রবার থেকে বাস-ট্রাক পরিবহন মালিকরা পরিবহন চলাচল বন্ধ করে দেয়।  আজ দুপুরে রাজধানীর বনানীর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)’র কার্যালয়ে পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে সমঝোতা বৈঠক শেষে পরিবহণ ভাড়া বৃদ্ধির পর পরিবহন এই চলাচল শুরু হয়েছে। 


    এদিকে আজ রোববার সরকার এক প্রজ্ঞাপনের মাধ্যমে মহানগরে বাসের সর্বনিম্ন ভাড়া ১০, মিনিবাসে ৮ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে সিএনজিচালিত বাস ভাড়া বাড়ছে না। পরিবহন মালিক সমিতরি মহাসচিব এনায়েত উল্লাহ বাসসকে জানান, বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদারের সঙ্গে বৈঠক শেষে মালিক সমিতি পরিবহন চালু করার সিদ্বান্ত নেয়া হয়।


    প্রজ্ঞাপনে দূরপাল্লার বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১ টাকা ৮০ পয়সা  যেখানে আগে ছিলো ১ টাকা ৪২ পয়সা অর্থাৎ প্রতিকিলোমিটারে বাড়তি ৩৮ পয়সা বাড়ানো হয়েছে। এছাড়া মহানগরে বাসের বর্তমান ভাড়া কিলোমিটারে ১ টাকা ৭০ পয়সা, সেটা ২ টাকা ১৫ পয়সা করা হয়েছে। প্রতি কিলোমিটারে ভাড়া বেড়েছে ৪৫ পয়সা। মহানগরে মিনিবাসের বর্তমান ভাড়া প্রতি কিলোমিটারে ১ টাকা ৬০ পয়সা। সেটি বাড়িয়ে ২ টাকা ৫ পয়সা করা হয়েছে। কিলোমিটারপ্রতি ৪৫ পয়সা ভাড়া বাড়ানো হয়েছে।


    ডিজেলের দাম বাড়ানোর প্রতিবাদে গত ৫ নভেম্বর সকাল থেকে হঠাৎ করে পরিবহন মালিক ও শ্রমিকরা পরিবহন চলাচল বন্ধ করে দেয়।




    সাতদিনের সেরা খবর

    অর্থ-বাণিজ্য - এর আরো খবর