শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • রিটার্ন জমা দেওয়ার সময় বাড়লো ১ জানুয়ারি পর্যন্ত

    নিজস্ব প্রতিবেদক

    ২৯ ডিসেম্বর, ২০২২ ১০:৪১ পূর্বাহ্ন

    রিটার্ন জমা দেওয়ার সময় বাড়লো ১ জানুয়ারি পর্যন্ত

    ব্যক্তিশ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা আগামী ১ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। ৩০ ও ৩১ ডিসেম্বর শুক্র ও শনিবার হওয়ায় রিটার্ন জমার সময়সীমা ১ জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

    বুধবার এনবিআরের মানবসম্পদ ও কর ব্যবস্থাপনা বিভাগের সদস্য শাহীন আক্তার বাসসকে জানান, ৩০ ও ৩১ ডিসেম্বর সাপ্তাহিক ছুটি থাকায় ১ জানুয়ারি পর্যন্ত রিটার্ন দাখিলের সময় বাড়ানো হয়েছে।

    বর্তমান আয়কর অধ্যাদেশ অনুযায়ী প্রতিবছর ৩০ নভেম্বরের মধ্যে রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক। তবে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ও ব্যবসায়ি সংগঠনগুলোর অনুরোধের পরিপ্রেক্ষিতে ৩১ ডিসেম্বর পর্যন্ত রিটার্ন জমার সময় বৃদ্ধি করে এনবিআর। এখন সেটাকে আরও ১ দিন বাড়ানো হলো।

     




    সাতদিনের সেরা খবর

    অর্থ-বাণিজ্য - এর আরো খবর