শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • সহকারী কমিশনার পদে ৭০ নতুন কর্মকর্তা নিয়োগ রাজস্ব বোর্ডে

    বেনাপোল প্রতিনিধি

    ১০ ডিসেম্বর, ২০২২ ০৯:৩৮ পূর্বাহ্ন

    সহকারী কমিশনার পদে ৭০ নতুন কর্মকর্তা নিয়োগ রাজস্ব বোর্ডে

    সহকারী কমিশনার (এসি) পদমর্যাদায় ৭০ জনকে রাজস্ব বিভাগে নিয়োগ দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেয়া হয়। নবযোগদানকৃতরা ৪০তম বিসিএস (শুল্ক ও আবগারী) ক্যাডারের শিক্ষানবীস কর্মকর্তা। তাদেরকে বেনাপোল, চট্রগ্রাম ও মংলা কাস্টমস হাউজ ও বিভিন্ন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে যোগদানের আদেশ দিয়েছেন।

    জাতীয় রাজস্ব বোর্ডের দ্বিতীয় সচিব (শূল্ক ও ভ্যাট প্রশাসন-১ শাখা) শেখ মেজবাহ-উল-সাবেরিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে পুনরাদেশ না দেয়া পর্যন্ত তাদের নতুন কর্মস্থলে পদায়ন করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে জানানো হয়।

    এর আগে গত ৬ ডিসেম্বর অপর এক আদেশে ১১৯ জন রাজস্ব কর্মকর্তাকে দেশের বিভিন্ন কাস্টমস হাউজ এবং কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে বদলি করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে ওই প্রজ্ঞাপনে।

     




    সাতদিনের সেরা খবর

    অর্থ-বাণিজ্য - এর আরো খবর