শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • অগ্রণী ব্যাংকের মহাব্যবস্থাপক হলেন মোহাম্মদ ইউছুফ খান

    নিজস্ব প্রতিবেদক

    ৯ ডিসেম্বর, ২০২২ ০৯:১১ পূর্বাহ্ন

    অগ্রণী ব্যাংকের মহাব্যবস্থাপক হলেন মোহাম্মদ ইউছুফ খান

    অগ্রণী ব্যাংক লিমিটেড এর মহাব্যবস্থাপক হিসেবে পদোন্নতি পেলেন মোহাম্মদ ইউছুফ খান। পদোন্নতির পূর্বে  তিনি অগ্রণী ব্যাংক লিমিটেড এ উপ-মহাব্যবস্থাপক হিসেবে সুনাম ও সফলতার সাথে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৮৯ সালে সিনিয়র অফিসার (টেকনিক্যাল) হিসেবে অগ্রণী ব্যাংক লিমিটেড এ যোগদান করেন।

    মোহাম্মদ ইউছুফ খান উপ-মহাব্যবস্থাপক হিসেবে প্রধান কার্যালয়ে এস্টাব্লিশমেন্ট, ইন্ড্রাষ্টিয়াল ক্রেডিট ডিভিশন-২,  চট্গ্রাম উত্তর অঞ্চল ও কুমিল্লা অঞ্চলের  অঞ্চল প্রধান হিসেবে  দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি  তার ব্যাংকিং ক্যারিয়ারে শাখা ব্যবস্থাপক সহ বিভিন্ন শাখায় কর্মরত ছিলেন।

    জনাব মোহাম্মদ ইউছুফ খান চুয়েট থেকে বি.এস,সি ইঞ্জিনিয়ারিয়(সিভিল) এ স্লাতক সম্পন্ন করেন। এছাড়াও তিনি  ইন্সটিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ হতে পেশাদার ডিগ্রি ডিএআইবিবি অর্জন করেন।

    চট্টগ্রাম জেলার দোহাজারী উপজেলায় সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করা জনাব খান বাবা,মায়ের সাত সন্তানের মধ্যে প্রথম। তার বাবার নাম মরহুম আমানত খান এবং মায়ের নাম ফেরদৌস বেগম। তাঁর বড় মেয়ে ৩৯তম বিসিএসে মেডিকেল অফিসার যোগদান করে দৌলতপুরের শায়েস্তাগঞ্জে কর্মরত, মেজো মেয়ে চুয়েট মেকাট্রনিক্স এ্যন্ড আইপি বিষয়ে স্নাতক (সম্মান) চূড়ান্ত বর্ষে অধ্যয়নরত এবং ছোট মেয়ে ভিকারুননিসা স্কুল এন্ড কলেজ এর উচ্চ মাধ্যমিকে অধ্যয়নরত।

     




    সাতদিনের সেরা খবর

    অর্থ-বাণিজ্য - এর আরো খবর