শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • সোনার দাম ভরিতে তিন হাজার ৩৩ টাকা বাড়লো

    নিজস্ব প্রতিবেদক

    ৩ ডিসেম্বর, ২০২২ ১১:১৪ অপরাহ্ন

     সোনার দাম ভরিতে তিন হাজার ৩৩ টাকা বাড়লো

    দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এবার ভরি প্রতি সর্বোচ্চ ৩ হাজার ৩৩ টাকা বেড়েছে। নতুন দাম রোববার থেকে সারাদেশে কার্যকর হবে।

    জুয়েলার্স সমিতি আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দাম বাড়ানোর কথা জানিয়েছে।

    মূল্যবৃদ্ধির কারণে রোববার থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা কিনতে লাগবে ৮৭ হাজার ২৪৭ টাকা। নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের সোনা প্রতি ভরি ৮৩ হাজার ২৮১ টাকা, ১৮ ক্যারেটের সোনা প্রতি ভরি ৭১ হাজার ৩৮৪ টাকা এবং সনাতন পদ্ধতির ভরি সোনা কিনতে লাগবে ৫৯ হাজার ৪৮৭ টাকা। তবে, রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

    দেশের বাজারে আজ শনিবার পর্যন্ত ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ৮৪ হাজার ২১৪ টাকা, ২১ ক্যারেটের সোনা প্রতি ভরি ৮০ হাজার ৩৬৫ টাকা এবং ১৮ ক্যারেটের সোনা প্রতি ভরি ৬৮ হাজার ৯৩৫ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা বেচাকেনা হয়েছে ৫৬ হাজার ৬৮৭ টাকায়।




    সাতদিনের সেরা খবর

    অর্থ-বাণিজ্য - এর আরো খবর